Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে সর্মথন দিলেন ট্রাম্প

  • ‘ভুল নেতা' জিতলে যুক্তরাস্ট্রকে একাই যুদ্ধ করতে হবে'
মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১৮:২৪
ইসরাইলের নির্বাচনে নেতানিয়াহুকে সর্মথন দিলেন ট্রাম্প

ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনঃনির্বাচনকে সমর্থন জানিয়েছেন। তিনি নেতানিয়াহুকে ‘শক্তিশালী, সাহসী এবং মেধাবী’ হিসেবে অভিহিত করেছেন।

‘ট্রুথ সোশ্যাল’ এ দেওয়া এক পোস্টে ট্রাম্প ইসরায়েলের জনগণের উদ্দেশে একটি বার্তা লেখেন। তিনি সতর্ক করে বলেন, যদি ইসরায়েলে ‘ভুল নেতা' অর্থাৎ নেতানিয়াহু ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসেন, তবে ইরানকে মোকাবিলার দায়িত্ব যুক্তরাষ্ট্রকে একাই বহন করতে হবে।

ট্রাম্প লেখেন, “বিবি নেতানিয়াহু একজন দুর্দান্ত যোদ্ধা প্রধানমন্ত্রী। ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শান্তির পথে তিনি এক অসাধারণ অংশীদার। ইরান ৫১ বছর ধরে স্লোগান দিয়ে আসছে—‘ইসরায়েলের মৃত্যু হোক, আমেরিকার মৃত্যু হোক! আমরা ছোট শয়তান (ইসরায়েল) ও বড় শয়তানকে (আমেরিকা) ধ্বংস করে দেব।’ এমন কথা বলার সুযোগ থাকলে কোনো দেশ কি টিকে থাকতে পারে? কারণ শেষ পর্যন্ত দেখা যায়, এসব কথা সত্যিই ফলে যায়।”
ট্রাম্প আরও বলেন, “ইরান যে এই ভয়ংকর হুমকি বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করবে, তা কেবল সময়ের অপেক্ষা ছিল।”

তিনি আরও বলেন, “ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। তারা যদি দ্রুত নিজেদের পথ পরিবর্তন না করে, তবে আমরাই এই কাজ সম্পন্ন করব। ইসরায়েলে যদি ভুল নেতা অর্থাৎ বিবি (নেতানিয়াহু) ছাড়া অন্য কেউ—আসেন, তবে আমেরিকাকেই এই কাজ করতে হবে, আর আমি তা করতে আগ্রহী নই। প্রচণ্ড বিরোধিতার মুখেও এমনকি খোদ ইসরায়েলের ভেতর থেকেও আসা বিরোধিতার সামনে বিবি নেতানিয়াহু শক্তিশালী, সাহসী এবং মেধাবী ভূমিকা পালন করেছেন।”
ট্রাম্প তুলে ধরেন যে, কিভাবে নেতানিয়াহু সব প্রতিকূলতা ‘সহ্য করেছেন’ এবং ‘সাফল্যের সঙ্গে টিকে আছেন’। তিনি যোগ করেন, একই পরিস্থিতিতে অন্য কেউ হলে হয়তো চাপের মুখে ভেঙে পড়তেন, কিন্তু নেতানিয়াহু বরং আরও শক্তিশালী হয়ে উঠেছেন।

ট্রাম্প আরও বলেন, “যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছ থেকে ঠিক এমন একজন অংশীদারই প্রত্যাশা করে।” ট্রাম্প আরও বলেন, “এই চিঠির মাধ্যমে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার লড়াইয়ে বিবি নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। বিবি নেতানিয়াহু কখনোই আপনাদের হতাশ করবেন না!”

এর আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন যে, তিনি বিষয়টি নিয়ে এখনো “ভাবেননি”, তবে “এই নির্বাচনে তিনি হয়তো কাউকে সমর্থন দিতে পারেন।” ঠিক তার পরেই নেতানিয়াহুর প্রতি এই সমর্থনের ঘোষণা এল।

ইসরাইলের নির্বাচননেতানিয়াহুট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    সৌদিতে মৃত্যুদণ্ড: দেশে নজরুলের পরিবারে শোকের মাতম, হৃদরোগে ফুফুর মৃত্যু

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    ছাত্রলীগে পদ পাওয়ায় জামায়াত সভাপতি বাবা বললেন ‘আগে জানলে ত্যাজ্য করতাম’

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    টাইগারের ওপর হামলা, ছুটে গেলেন সাবেক প্রেমিকা দিশা পাটানি

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তি, মূল্য নির্ধারণে ২৫% ছাড়

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    মিষ্টি থেকে ইশরাক: প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক

    প্রধানমন্ত্রীকে বলেছি পদত্যাগ করতে চাই, তিনি সম্মতি দিয়েছেন : ইশরাক