Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

তুলসি গ্যাবার্ডের চেয়ারে জে ক্লেটনকে বসাল যুক্তরাষ্ট্র

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৬:৩৬
তুলসি গ্যাবার্ডের চেয়ারে জে ক্লেটনকে বসাল যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স

মার্কিন সিনেটে রিপাবলিকান সদস্যদের সমর্থনে মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী জে ক্লেটনকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। তীব্র বিরোধিতা সত্ত্বেও ডেমোক্র্যাটদের আপত্তি অগ্রাহ্য করে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।

ম্যানহাটনের যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করা ক্লেটন এমন একটি পদে দায়িত্ব নিচ্ছেন, যা জুন মাসে তুলসি গ্যাবার্ডের পদত্যাগের পর থেকে শূন্য ছিল।

গ্যাবার্ডের দায়িত্ব পালনকালজুড়ে কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে তার একাধিক বিরোধ দেখা দেয়। তাদের অভিযোগ ছিল, তিনি ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিয়েছেন এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে ভিত্তিহীন দাবি প্রচার করেছেন।

১৮টি মার্কিন গোয়েন্দা সংস্থার তদারকির দায়িত্বে থাকা জাতীয় গোয়েন্দা পরিচালক পদে ক্লেটনকে অনুমোদনের পক্ষে ৫১ এবং বিপক্ষে ৪৭ ভোট পড়ে। ভোটাভুটি দলীয় বিভাজন অনুযায়ী হয়েছে। ট্রাম্পের রিপাবলিকান দল তাঁর মনোনয়নকে সমর্থন করেছে, আর ডেমোক্র্যাট ককাসের সদস্যরা বিপক্ষে ভোট দিয়েছেন।

গ্যাবার্ডকে ঘিরে বিতর্ক এবং নির্বাচনী ফলাফল নিয়ে দাবি-দাওয়ার বিষয়টি নতুন করে গুরুত্ব পায়, যখন অনুমোদন শুনানিতে ক্লেটন বারবার সরাসরি স্বীকার করতে অস্বীকৃতি জানান যে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন।

কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণকারী মধ্যবর্তী নির্বাচন হতে আর মাত্র তিন মাসের কিছু বেশি সময় বাকি। এর মধ্যে ট্রাম্প ‘নির্বাচনী নিরাপত্তা’কে তার রাজনৈতিক প্রচারের অন্যতম প্রধান ইস্যু হিসেবে সামনে এনেছেন। যদিও বিভিন্ন প্রতিষ্ঠিত অনুসন্ধানে দেখা গেছে, ভোট জালিয়াতির ঘটনা অত্যন্ত বিরল।

ডেমোক্র্যাটদের অভিযোগ, ট্রাম্প এই ইস্যু ব্যবহার করে তাদের যেকোনো নির্বাচনী বিজয় নিয়ে সন্দেহ সৃষ্টি করার চেষ্টা করছেন।

জে ক্লেটনমার্কিন গোয়েন্দা পরিচালকতুলসি গ্যাবার্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি