মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

পাকিস্তানি প্রধানমন্ত্রী এবার সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৩:৪০
পাকিস্তানি প্রধানমন্ত্রী এবার সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হতে পারে দ্বিতীয় দফার যুদ্ধবিরতির আলোচনা। সাময়িক যুদ্ধবিরতির মধ্যে এবার মধ্যপ্রাচ্য ও ন্যাটোর একমাত্র মুসলিম দেশ তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি তেহরান ও ওয়াশিংটন সংঘাতের মধ্যস্থতা করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সৌদি আরব, কাতার ও তুরস্ক প্রজাতন্ত্রে সরকারি সফরে যাবেন প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। খবর আলজাজিরার।

এতে আরও বলা হয়, সৌদি আরব ও কাতার সফরে উভয় দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কে আন্তালিয়া কূটনীতি ফোরামে অংশগ্রহণ করার এক ফাঁকে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ অন্য নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ সফরে যুক্ত রয়েছেন বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

মধ্যপ্রাচ্যে ৪০ দিনের যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করে আলোচনায় আসে দক্ষিণ এশিয়ার দেশটি। গত শনিবার ইসলামাবাদে স্থায়ী শান্তি চুক্তির জন্য বৈঠক করেছে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদল।

চুক্তি না হলেও আপাতত দুপক্ষের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করেছে ইসলামাবাদের আলোচনা।

এদিকে, আগামীকাল শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছে তেহরান ও ওয়াশিংটন।

মঙ্গলবার প্রভাবশালী আমেরিকান সংবাদমাধ্যম ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মত দিয়েছেন, শেষ হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ।

ফক্স বিজনেসের উপস্থাপিকা মারিয়া বার্টিরোমোকে ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির কারণে উত্তেজনা কমে আসায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ চলে এসেছে শেষ হওয়ার খুব কাছাকাছি।

তার ভাষ্য, ‘আমার মনে হয় এটা প্রায় শেষ। আমি এটাকে প্রায় শেষ হয়ে এসেছে বলেই মনে করি।’

অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভাষ্য, ইসলামাবাদের মতো এমন একটি বৈঠক আগে কখনো হয়নি। ডেমোক্র্যাট বা রিপাবলিকান, কেউ-ই করতে পারেনি।

তিনি উল্লেখ করেন, আমরা এর আগে কখনো এমন বৈঠক করিনি, যেখানে ইরানের শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের মুখোমুখি বসে আছেন।

সাময়িক যুদ্ধবিরতির আওতায় তেহরানে বোমাবর্ষণ আপাতত স্থগিত রেখেছে মার্কিন বাহিনী।









পাকিস্তানতুরস্কসৌদি আরবকাতার
    শেয়ার করুন:
    Advertisement
    বিদেশে পড়ার স্বপ্ন, যুদ্ধের ময়দানে শেষ মুহিবুরের জীবন

    বিদেশে পড়ার স্বপ্ন, যুদ্ধের ময়দানে শেষ মুহিবুরের জীবন

    ২১ এপ্রিল ২০২৬, ০০:০৩

    দেশের আকাশসীমা এখন হাতের মুঠোয়

    দেশের আকাশসীমা এখন হাতের মুঠোয়

    ২০ এপ্রিল ২০২৬, ২৩:০৮

    হানি ট্র্যাপে পড়ে ৬ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

    হানি ট্র্যাপে পড়ে ৬ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

    ২০ এপ্রিল ২০২৬, ২৩:২৩

    চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

    চীনের ‘ওয়ান চায়না পলিসি’তে মির্জা ফখরুলের সমর্থন

    ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫

    হেলিকপ্টারের মিশন সিসিটিভিতে সারবেন শিক্ষামন্ত্রী

    হেলিকপ্টারের মিশন সিসিটিভিতে সারবেন শিক্ষামন্ত্রী

    ২০ এপ্রিল ২০২৬, ১৯:১৭

    নওগাঁয় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

    নওগাঁয় একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

    ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৮

    এমপি হওয়ার মতো যোগ্য নেত্রী নেই চট্টগ্রাম বিএনপিতে!

    এমপি হওয়ার মতো যোগ্য নেত্রী নেই চট্টগ্রাম বিএনপিতে!

    ২০ এপ্রিল ২০২৬, ২২:১৪

    ইরানের সঙ্গে চুক্তির আগে হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র

    ইরানের সঙ্গে চুক্তির আগে হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র

    ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৬

    তবে কি মেহেরপুরে ফিরে আসছে চরমপন্থা

    তবে কি মেহেরপুরে ফিরে আসছে চরমপন্থা

    ২০ এপ্রিল ২০২৬, ২২:৩০

    দশমের সিঁড়িতে ঝরল সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

    দশমের সিঁড়িতে ঝরল সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

    ২০ এপ্রিল ২০২৬, ২২:০১

    বিএনপির সংসদ সদস্য হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

    বিএনপির সংসদ সদস্য হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা

    ২০ এপ্রিল ২০২৬, ১৬:১৯

    ট্রাম্পের পরবর্তী নিশানা কে?

    ট্রাম্পের পরবর্তী নিশানা কে?

    ২০ এপ্রিল ২০২৬, ২২:২৮

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ৫৮ বছরে পৃথিবীর বদলে যাওয়ার গল্প

    ২০ এপ্রিল ২০২৬, ০০:৫১

    ৫২তম দিনে সামান্য শিথিল ইরানের ইন্টারনেট ব্লকেড

    ৫২তম দিনে সামান্য শিথিল ইরানের ইন্টারনেট ব্লকেড

    ২০ এপ্রিল ২০২৬, ২৩:০৫

    হেফাজত আমীরের সঙ্গে এনসিপির আসিফ মাহমুদের সাক্ষাত

    হেফাজত আমীরের সঙ্গে এনসিপির আসিফ মাহমুদের সাক্ষাত

    ২০ এপ্রিল ২০২৬, ২২:৫২