Agamir Somoy E-Paper
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বুধবার, ৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

নিখোঁজ পাকিস্তানি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

ডন
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ২০:৪৫
নিখোঁজ পাকিস্তানি উড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার

রমারা উপকূল থেকে ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়

গভীর সমুদ্রে টানা ১২ ঘণ্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযানের পর নিখোঁজ কেটু এয়ারওয়েজের কার্গো বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (পিএএ) জানিয়েছে এ তথ্য।

বুধবার পিএএর এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তান নৌবাহিনী (পিএন) এবং পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সির (পিএমএসএ) যৌথ অভিযানে ওরমারা উপকূল থেকে ৫৩ নটিক্যাল মাইল দক্ষিণে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

পিএএ জানায়, ধ্বংসাবশেষ খুঁজে বের করতে নৌবাহিনী ও মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বিভিন্ন আকাশ ও সমুদ্রভিত্তিক অনুসন্ধান সরঞ্জাম ব্যবহার করেছে।

তবে এখন পর্যন্ত বিমানটির পাঁচ ক্রু সদস্যের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রম চলমান থাকায় পরবর্তী সময়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

মঙ্গলবার রাতে কেটু এয়ারওয়েজের একটি বোয়িং ৭৩৭-৪০০ কার্গো উড়োজাহাজ করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের আকাশে রাডার থেকে নিখোঁজ হয়ে যায়।

করাচিভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান কেটু এয়ারওয়েজ ২০১৮ সালের মে মাসে সরকারি চার্টার লাইসেন্স পাওয়ার পর কার্যক্রম শুরু করে।

এর আগে বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরব সাগরে নিখোঁজ উড়োজাহাজটির সন্ধানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ), পাকিস্তান নৌবাহিনী এবং পাকিস্তান বিমানবাহিনীকে (পিএএফ) সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন।

প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচিগামী উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমার কাছাকাছি পৌঁছানোর সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড্ডয়নের সময় পাইলট নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা জানিয়ে এরিয়া কন্ট্রোল সেন্টারের সহায়তা চেয়েছিলেন।

পিএএর তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টা ১৮ মিনিটে বিমানটি নেভিগেশন সিস্টেমে সমস্যার কথা জানায় এবং করাচি এরিয়া কন্ট্রোল সেন্টার থেকে তাৎক্ষণিকভাবে দিকনির্দেশনা দেওয়া হয়।

কিন্তু রাত ৯টা ২১ মিনিটে রাডারে দেখা যায়, উড়োজাহাজটি দ্রুত নিচে নামছে এবং হঠাৎ দিক পরিবর্তন করছে। এরপর করাচি থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে বিমানটির সঙ্গে রাডার ও যোগাযোগ—দুটিই বিচ্ছিন্ন হয়ে যায়।

ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, এপি-বিওআই নিবন্ধিত উড়োজাহাজটি একটি বোয়িং ৭৩৭-৪এম০ (বিডিএসএফ) মডেলের মালবাহী বিমান, যা ২০২৪ সালে কেটু এয়ারওয়েজের বহরে যুক্ত হয়।

পাকিস্তানউড়োজাহাজের ধ্বংসাবশেষ উদ্ধারবিমান নিখোঁজ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল

    ০৮ জুলাই ২০২৬, ০৪:০৪

    শীর্ষ ১০ গ্রুপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সরকারের

    শীর্ষ ১০ গ্রুপের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত সরকারের

    ০৮ জুলাই ২০২৬, ০৬:০২

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান

    ০৮ জুলাই ২০২৬, ০৮:১০

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ১১ ঘণ্টা অপেক্ষার পর মধ্যরাতে ট্রেনযাত্রা বাতিল, বিপাকে যাত্রীরা

    ০৮ জুলাই ২০২৬, ০০:১৪

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

    ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    কাঁদতে কাঁদতে কথা আটকে গেল স্কালোনির

    ০৮ জুলাই ২০২৬, ০০:৪৭

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    মেসি কাঁদলেন, কাঁদালেন, রেকর্ডেও ভাসালেন

    ০৮ জুলাই ২০২৬, ০১:১৯

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    হামে এক শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আক্রান্ত ১৯৬

    ০৮ জুলাই ২০২৬, ০৬:৫৬

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    আর্জেন্টিনার জয় পাতানো ছিল

    ০৮ জুলাই ২০২৬, ০১:৫৪

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    মহারোমাঞ্চ শেষে মেসি এবং আর্জেন্টিনা

    ০৮ জুলাই ২০২৬, ০২:২৯

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

    ০৮ জুলাই ২০২৬, ০২:১৬

    এই দল হাল ছাড়ে না

    এই দল হাল ছাড়ে না

    ০৮ জুলাই ২০২৬, ০২:৪১

    মেসির অপরাধবোধ, দিবুর আত্মসমালোচনা

    মেসির অপরাধবোধ, দিবুর আত্মসমালোচনা

    ০৮ জুলাই ২০২৬, ১০:০১

    ঝড়ের পরে ফারিয়া

    ঝড়ের পরে ফারিয়া

    ০৮ জুলাই ২০২৬, ০৬:১২

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৮ জুলাই)

    ০৮ জুলাই ২০২৬, ০৭:৩১

    advertiseadvertise