Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সৌদির বিরুদ্ধে সানা বিমানবন্দরে হামলার অভিযোগ, প্রতিশোধ নেবে হুতি

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৮:৫০
সৌদির বিরুদ্ধে সানা বিমানবন্দরে হামলার অভিযোগ, প্রতিশোধ নেবে হুতি

সানা আন্তর্জাতিক বিমানবন্দর- রয়টার্স

ইয়েমেনের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত হুতি সোমবার সৌদি আরবের বিরুদ্ধে রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালানোর অভিযোগ করেছে। একই সঙ্গে এ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তারা।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এসব হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ বলে উল্লেখ করেন। তিনি বলেছেন, এর মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতে চলমান উত্তেজনা প্রশমনের সময়কাল শেষ হয়ে গেছে। তার ভাষ্য, সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে এবং এ হামলার জবাব দেওয়া হবে।

তবে হুতিদের এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি আরব।

এর আগে সোমবার দেশটির দক্ষিণাঞ্চলভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সশস্ত্র বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে, যাতে একটি ইরানি উড়োজাহাজ সেখানে অবতরণ করতে না পারে।

হুতিরা রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে দক্ষিণে সরে যেতে বাধ্য করার পর থেকে এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ এবং বহিরাগত শক্তিগুলোর প্রক্সি যুদ্ধ চলছে।

দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেন থেকে পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের সমর্থন পেয়ে আসছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার বিন মুতাহার আল-এরিয়ান অভিযোগ করেন, হুতিরা সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি উড়োজাহাজ আটকে রেখেছে। পাশাপাশি আটকে রাখা হয়েছে উড়োজাহাজটির পাইলট ও সহকারী পাইলটকেও।

এর আগে সোমবার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইরান এবং হুতিদের ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনকারী ইরানি উড়োজাহাজ পাঠানো বন্ধ করতে কূটনৈতিক সব প্রচেষ্টা শেষ হয়ে গেছে। তিনি জানান, ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো শত্রুতাপূর্ণ উড়োজাহাজের বিরুদ্ধে সরকার সব ধরনের উপলব্ধ উপায়ে জবাব দেবে। এ জন্য তিনি ইরানকেই দায়ী করেন।

সানাসৌদি আরবইয়েমেনহুতিবিমান হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    আবারও গরুর মাংস আমদানির দাবি, আগে কেন আটকে গিয়েছিল

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    পুলিশকে ধমক দিলেন, হেলমেট ছুড়ে ফেললেন আখতারুজ্জামান

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

    আখতারুজ্জামানকে ‘বাতিল মাল’ বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী