Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবাননে তিন বছরে ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৯ হাজার

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৮
লেবাননে তিন বছরে ইসরায়েলি হামলায় নিহত প্রায় ৯ হাজার

লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলার স্থলে উদ্ধারকারীরা কাজ করছেন। ছবি: সংগৃহীত

লেবাননে ২০২৩ সালের অক্টোবর থেকে বিগত তিন বছরে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৮ হাজার ৯০০ জন। আহত হয়েছেন প্রায় ৩০ হাজার ৬০০ জন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাবে, শুধু গত ২ মার্চ থেকে ৪ হাজার ৩৫৮ জন নিহত এবং আহত হয়েছেন ১২ হাজার ৩৫৯ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চের পর স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে হামলা হয়েছে ১৭৯টি। এসব হামলায় নিহত হয়েছেন ১৩৫ স্বাস্থ্যকর্মী।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, আগস্টে ইসরায়েলি আগ্রাসনের কারণে লেবাননে ৩ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত ছিলেন। তাদের মধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন অন্তত ২২ হাজার মানুষ।

গত জুনে অবশ্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুটি শান্তি চুক্তি হয়েছিল। তবে হিজবুল্লাহর নেতা নাইম কাসেম চুক্তিটিকে বাতিল ও অকার্যকর বলে প্রত্যাখ্যান করেন। নাইম কাসেম দাবি করেন, আগে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে দখলদারিত্ব শেষ করতে হবে।

আরও পড়ুন

লেবানন, সিরিয়া, গাজা থেকে সরবে না ইসরায়েলি বাহিনী

০২ জুলাই ২০২৬

তবে চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি স্পষ্টভাবে বলা হয়নি।

গত শুক্রবার দক্ষিণ লেবাননের কাফর রেমান শহরে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, কৌশলগত আলি আল-তাহের সেতুর নিচের সুড়ঙ্গে থাকা হিজবুল্লাহ যোদ্ধাদের তারা সরিয়ে দিয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শুক্রবার টায়ার ও নবাতিয়েহ জেলার সাতটি শহরে ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র : আলজাজিরা

লেবাননইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    লংমার্চের পথসভা থেকে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    advertiseadvertise