Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানের হাতে এখনো যায়নি এক টাকাও, গুঞ্জন উড়িয়ে দিল কাতার

মিডল ইস্ট মনিটর
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৭:২১
ইরানের হাতে এখনো যায়নি এক টাকাও, গুঞ্জন উড়িয়ে দিল কাতার

কাতারের পতাকা- রয়টার্স

ইরানের জব্দ করা কোনো অর্থ এখনো তেহরানের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছে কাতার। দেশটি বলেছে, ভবিষ্যতে এসব অর্থ ছাড়ের বিষয়টি পুরোপুরি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে।

সোমবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের জন্য দোহা সফর করবেন। চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা কোনো বিরতি ছাড়াই চলমান রয়েছে। মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে সংলাপ এগিয়ে নিতে কাজ করছেন।

এ ছাড়া ৬০০ কোটি ডলারের জব্দ করা ইরানি সম্পদ এরই মধ্যে ছাড় করা হয়েছে— এমন খবরও নাকচ করেছে কাতার।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘জব্দ করা অর্থের বিষয়টি ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনার অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পর্কিত।’ উভয় পক্ষের সম্মতি ছাড়া এসব অর্থ হস্তান্তর সম্ভব নয় বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে বলা হয়, প্রণালিটি পুনরায় সম্পূর্ণভাবে খুলে দেওয়া এবং স্বাভাবিক নৌপরিবহন চালু করা এখন অন্যতম অগ্রাধিকার।

কাতার জানিয়েছে, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে এবং মাইন অপসারণ কার্যক্রমে তারা ওমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা এবং মাইন অপসারণই কাতারের প্রধান অগ্রাধিকার।’

তারা আরও বলেছে, উপসাগরীয় সব দেশের জন্য অবাধ নৌচলাচল একটি মৌলিক অধিকার এবং হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে যেকোনো ধরনের বাধা গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণে ফ্রান্সের অংশগ্রহণকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সংঘাতের পর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় চলমান কূটনৈতিক প্রচেষ্টার কথাও উল্লেখ করা হয়েছে।

কাতার জানিয়েছে, আলোচনা চলাকালে হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানো এবং সাম্প্রতিক মুখোমুখি অবস্থার অবসানে একটি সরাসরি যোগাযোগ চ্যানেল ব্যবহার করা হচ্ছে।

ইরান যুদ্ধশান্তি আলোচনাঅর্থ ছাড়কাতার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!