Agamir Somoy E-Paper
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানের এক টানেল, তিন সেতু, ১১৬ টেলিযোগাযোগ টাওয়ারে হামলা

  • পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে সরে আসার চাপ ইরানি আইনপ্রণেতাদের
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৯:৩১
ইরানের এক টানেল, তিন সেতু, ১১৬ টেলিযোগাযোগ টাওয়ারে হামলা

ছবি: রয়টার্স

ধোঁয়া আর আগুনে ঢেকে যাচ্ছে হরমুজ প্রণালির দু-পাড়। একের পর এক ক্ষেপণাস্ত্রের আঘাতে ভেঙে পড়ছে ইরানের সড়ক যোগাযোগ, পাল্টা হামলায় নতুন করে জ্বলছে মধ্যপ্রাচ্য। সংঘাত এখন আর শুধু আকাশে সীমাবদ্ধ নয়। যুদ্ধের তান্ডবে ভেঙে পড়ছে সড়ক, বন্দর ও কৌশলগত স্থাপনা। সপ্তম দিনের হামলায় রাতভর ইরানের হরমুজগান প্রদেশের গুরুত্বপূর্ণ এক সড়ক টানেল, তিন সেতু ও ১১৬ টেলিযোগাযোগ টাওয়ারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ শনিবার প্রাদেশিক সরকারের বিবৃতিতে বলা হয়, শহীদ মির্জায়ি টানেলের উভয়মুখী অংশে ক্ষতি হয়েছে। বন্দর আব্বাস-সিরজান মহাসড়কের রুদখানেহ শুর সেতুতেও আঘাত লেগেছে। এ ছাড়া মিনাব মোড় থেকে রুদানগামী সড়কের আরও দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। অচল হয়ে গেছে হরমুজগান প্রদেশের ১১৬টি টেলিযোগাযোগ টাওয়ার। প্রদেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান জানিয়েছেন, এর ফলে বন্দর আব্বাস, হাজিআবাদসহ উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় ল্যান্ডফোন, মোবাইল ও ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে।

থেমে নেই ইরানও। পাল্টা জবাবের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির দাবি, কুয়েতের আল-আহমাদি বন্দরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জ্বালানি সহায়তা জেটি এবং বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির একটি সামরিক বিমান স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন

টানা সপ্তম দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৮ জুলাই ২০২৬

আইআরজিসি আরও জানিয়েছে, বাহরাইনের একটি টেলিযোগাযোগ স্থাপনায় হামলা চালিয়ে সেটিকে ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য, সেটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। একই সঙ্গে কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি সিগন্যাল ও যোগাযোগ কেন্দ্রও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। এসব হামলাকে তারা ‘নাসর-২’ অভিযানের ১৯তম ধাপ বলে উল্লেখ করেছে।

এদিকে ইরানের পার্লামেন্টের প্রেসিডিয়াম বোর্ডের সদস্য মোজতবা ইউসুফি এক বিবৃতিতে (শনিবার) দেশটিকে অবিলম্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তার প্রশ্ন, ‘কোন যুক্তিতে আমরা এখনো এনপিটিতে আছি? আজই সিদ্ধান্ত নিয়ে চুক্তি ছাড়তে হবে।’

একই সঙ্গে সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ না নিলে তা ‘কৌশলগত ভুল’ হবে বলেও মন্তব্য করেন তিনি। আইআরজিসি দাবি করেছে, জর্ডানের আজরাকে যুক্তরাষ্ট্রের একটি ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে অন্তত দুটি যুদ্ধবিমান ও আরও তিনটি সামরিক উড়োজাহাজ ধ্বংস করা হয়েছে। কয়েকটি বিমান ক্ষতিগ্রস্তও হয়েছে বলে তাদের দাবি। এ হামলাকে ‘নাসর-২’ অভিযানের ২০তম ধাপ হিসেবে উল্লেখ করেছে বাহিনীটি।

এ ছাড়া ইরানের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, ওমানের জলসীমা দিয়ে সামরিক সরঞ্জাম পরিবহনকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান। তিনি জনিয়েছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আমেরিকা-ইরান যুদ্ধ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    ক্ষমতার চূড়ায় চড়েও সাধারণের কাতারে

    ক্ষমতার চূড়ায় চড়েও সাধারণের কাতারে

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭

    রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

    রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৯

    মশার কয়েলে পুড়ল কাগজ ও ভাঙারির গুদাম

    মশার কয়েলে পুড়ল কাগজ ও ভাঙারির গুদাম

    ১৮ জুলাই ২০২৬, ০০:৫২

    ঢাবিতে রবিবার জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

    ঢাবিতে রবিবার জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

    ১৮ জুলাই ২০২৬, ০০:০৮

    আমার মেদিনীমন্ডল

    আমার মেদিনীমন্ডল

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭

    জিয়ারত ট্র্যাজেডি তদন্তে বিচারিক কমিশন গঠন করবে বেলুচিস্তান সরকার

    জিয়ারত ট্র্যাজেডি তদন্তে বিচারিক কমিশন গঠন করবে বেলুচিস্তান সরকার

    ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫

    মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    ১৮ জুলাই ২০২৬, ০০:২৮

    অতিরিক্ত সক্ষমতার ফাঁদে বিদ্যুৎ

    অতিরিক্ত সক্ষমতার ফাঁদে বিদ্যুৎ

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৭

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৮ জুলাই ২০২৬, ০৭:২৬

    আজকের নামাজের সময়সূচি (১৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৮ জুলাই)

    ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪

    সুজানগরে পুলিশের ওপর হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের নামে মামলা

    সুজানগরে পুলিশের ওপর হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের নামে মামলা

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০১

    কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের আলোচনা

    কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের আলোচনা

    ১৮ জুলাই ২০২৬, ০৪:৫২

    রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

    রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪

    কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

    কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

    ১৮ জুলাই ২০২৬, ০১:৩৪

    advertiseadvertise