Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৪:৩৯
লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ ও বিভিন্ন দেশ

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দক্ষিণ লেবাননে ফিরছেন বাস্তুচ্যুত দুই নারী। ছবি: সংগৃহীত ছবি

লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ছাড়া ইরান, পাকিস্তান, ফ্রান্সসহ বিভিন্ন দেশের পক্ষ থেকেও এসেছে একই ধরনের বার্তা।

বিবৃতিতে যুদ্ধবিরতির পদক্ষেপকে ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার ও স্থায়ী শান্তির ওপর জোর দিয়েছে ইরান ও পাকিস্তান।

গতকাল বৃহস্পতিবার দেশ দুটির মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা লেবাননে স্থানীয় সময় রাত ১২টায় কার্যকর হয়।

যুদ্ধবিরতির খবরে উৎসব দেখা গেছে লেবাননে। ইতোমধ্যে দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন সেখান থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত বাসিন্দারা। অন্যদিকে ইসরায়েলিদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার রাতে বিবৃতিতে জানান, এই যুদ্ধবিরতি মূলত পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া বৃহত্তর সমঝোতারই একটি অংশ।

বিবৃতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের কড়া অবস্থানের কথা তুলে ধরেন বাঘাই।

‘ইসলামাবাদে আলোচনার শুরু থেকেই ইরান লেবাননসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিল।’

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন ট্রাম্পের সাহসী ও বিচক্ষণ কূটনৈতিক প্রচেষ্টার। একই সঙ্গে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি দেশটির অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই যুদ্ধবিরতির প্রতি জানিয়েছেন তার পূর্ণ সমর্থন।

জাতিসংঘ মহাসচিব এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রক্রিয়াটি সহজতর করতে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রকে।

এদিকে লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে সিরিয়া, বাহরাইন, সৌদি আরব ও ওমান।

লেবাননডোনাল্ড ট্রাম্পযুদ্ধ বিরতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’

    ‘ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম...’