Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
যমুনার চরের মানুষের ভরসা তুহিন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

নিষেধাজ্ঞা থেকে যুবরাজের হাত ধরে সৌদিতে জিটিএর উত্থান

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ২২:০৩
শেয়ার করুন:
নিষেধাজ্ঞা থেকে যুবরাজের হাত ধরে সৌদিতে জিটিএর উত্থান

সৌদি আরবে শপিং মলগুলোতে বিজ্ঞাপন — সংগৃহীত ছবি

সৌদি আরবে গত বছর পর্যন্তও নিষিদ্ধ ছিল ‘গ্র্যান্ড থেফট অটো’ (জিটিএ)। এখন দেশটির গেমাররা এই গেমকে সাদরে গ্রহণ করছেন, যাদের মধ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমানও রয়েছেন। এমনকি যুবরাজের নেতৃত্বাধীন দেশটির সার্বভৌম সম্পদ তহবিলও এতে বিনিয়োগ করেছে।

এ সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য ভক্তের সঙ্গে সৌদি আরবের গেমাররাও ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) খেলতে শুরু করেছেন। ২০২৫ সালে সৌদি আরবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটিই এই বিপুল জনপ্রিয় সিরিজের প্রথম নতুন সংস্করণ।

স্থানীয় কনটেন্ট নির্মাতা থামের আল দায়রেম বললেন, ‘সৌদি আরবে বৈধভাবে জিটিএ ৬ খেলতে পারাটা আমাকে ভীষণ আনন্দিত করছে। কারণ, আমরা এমন একটি গেমের কথা বলছি, যা একসময় নিষিদ্ধ ছিল।’

তার ভাষ্যে এটি ‘বিশ্বের সবচেয়ে বড় গেম’।

সৌদি আরবে গেমিং খাতে সমর্থন ও বিনিয়োগ দ্রুত বাড়ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন দেশটির শাসক মোহাম্মদ বিন সালমান। ২০২৩ সালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গেমিং তাকে দৈনন্দিন ব্যস্ততা থেকে বিচ্ছিন্ন হতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভের ২০০ কোটি ডলারের বেশি মূল্যের বড় অংশীদারত্ব রয়েছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মালিকানায়। লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) ওয়ার্কস্পেসের তথ্য অনুযায়ী, টেক-টু ইন্টারঅ্যাকটিভের মালিকানাধীন প্রতিষ্ঠান রকস্টার গেমস ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজ তৈরি করে।

রক্ষণশীল সৌদি আরবে বদলে যাচ্ছে সামাজিক রীতিনীতি

গত আগস্টে পিআইএফসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি জোট ৫৫০০ কোটি ডলারে গেমিং জায়ান্ট ইলেকট্রনিক আর্টস (ইএ) অধিগ্রহণ করে। এ মাসে গেমিং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইউনিটি সফটওয়্যার প্রায় ২ হাজার ৫০০ কোটি ডলারের সম্ভাব্য অধিগ্রহণ নিয়ে সৌদি সার্বভৌম সম্পদ তহবিলসহ কয়েকটি বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করেছে।

আরও পড়ুন

হুতিদের সঙ্গে উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক কমান্ডারের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

১৯ নভেম্বর ২০২৬

গত এক বছর ধরে গেমিং খাতে নিজেদের বিনিয়োগ একটি সহযোগী প্রতিষ্ঠান স্যাভি গেমস গ্রুপের অধীনে একীভূত করছে পিআইএফ।



সালমান সৌদি আরবকে আরও উন্মুক্ত করার এবং ইসলামের রক্ষণশীল ব্যাখ্যার ওপর ভিত্তি করে গড়ে ওঠা কঠোর সামাজিক ও সাংস্কৃতিক বিধিনিষেধ শিথিল করার উদ্যোগ নিয়েছেন। জিটিএ ৬-এর কাল্পনিক শহর ভাইস সিটির পরিবেশের সঙ্গে এর বিস্তর পার্থক্য রয়েছে।



সৌদি আরবের কয়েকটি জনপ্রিয় শপিং মলে জিটিএ ৬-এর বিজ্ঞাপন দেখা যাচ্ছে। একটি ছবিতে গেমটির নারী চরিত্রকে হাফপ্যান্ট ও খাটো টপ পরা অবস্থায় দেখা যায়। তার হাত রাখা সঙ্গীর কাঁধে। কয়েক বছর আগেও সৌদি আরবে এমন দৃশ্য ছিল অকল্পনীয়। তখন নারীদের শালীন পোশাক পরা ও চুল ঢেকে রাখা বাধ্যতামূলক ছিল।



সালমানের বৃহত্তর সংস্কার পরিকল্পনার নাম ‘ভিশন ২০৩০’। এর মূল লক্ষ্য অর্থনীতি ও সরকারি রাজস্বের ক্ষেত্রে তেল ও গ্যাসের আয়ের ওপর নির্ভরতা কমানো। পিআইএফের বিনিয়োগ কৌশলও এই পরিকল্পনার অংশ।



গেমিং খাত নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান অ্যাম্পিয়ার অ্যানালাইসিসের পিয়ার্স হার্ডিং-রোলস বললেন, ‘এটি এমন একটি বৈচিত্র্যময় দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশলের অংশ, যার লক্ষ্য এমন সব শিল্প থেকে মুনাফা অর্জন করা, যেসব খাতে তহবিলটি ঐতিহ্যগতভাবে কাজ করে না।’



রিয়াদে এখন জিটিএ-সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট সরাসরি সম্প্রচার করছেন আল দায়রেম। তিনি বলেন, গেমটিতে সহিংসতা, মাদক ও যৌনতার কিছু চিত্রায়ণ বেশ চরম মাত্রার হলেও এটি বয়সভিত্তিক বিধিনিষেধযুক্ত একটি গেম এবং অন্য একটি দেশের বাস্তবতা তুলে ধরে।



তিনি বলছিলেন, ‘গেমটির শহরের নাম ভাইস সিটি। এটি মিয়ামিকে এবং সেখানে ঘটে যাওয়া বিশৃঙ্খল ঘটনাগুলোকে তুলে ধরছে। আমরা সৌদিরা জানি, এসবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’



তবে গেমটি খেলার অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



আল দায়রেম বলেন, ‘শপিং মলগুলোতে জিটিএ ৬-এর বিজ্ঞাপন দেখে আমি খুব খুশি হয়েছিলাম। ১০ বছর আগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করত সৌদি আরবে এমন কিছু দেখতে পাব কি না, তাহলে আমি বিশ্বাসই করতাম না।’

সৌদি আরবজিটিএ ৬মোহাম্মদ বিন সালমানগ্র্যান্ড থেফট অটো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু

    সাজু খাদেমকে ‘লাল’ করে দেওয়ার হুমকি দিলেন ইথুন বাবু