ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী
‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তির সমীকরণ বদলেছে ইরানের উদ্ভাবনী সক্ষমতা’

ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনে আল-রেজার
সাম্প্রতিক যুদ্ধে ইরানের প্রতিপক্ষ বিশ্বের সবচেয়ে উন্নত ও আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল। কিন্তু ইরানের উদ্ভাবনী সক্ষমতা যুদ্ধক্ষেত্রের সমীকরণ তাদের পক্ষে বদলে দিয়েছে। এমনটাই মন্তব্য ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ ইবনে আল-রেজার।
তিনি বললেন, ‘প্রতিপক্ষের প্রযুক্তি যত জটিল হয়েছে, ইরানের নিজস্ব সক্ষমতাও তত দ্রুত বিকশিত হয়েছে। শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রই দেশের প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নের একটি পরীক্ষাগারে পরিণত হয়েছে।’
এর আগে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতার উল্লেখযোগ্য উন্নয়নের পেছনে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির দূরদর্শিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, সব ধরনের নিষেধাজ্ঞা, সীমাবদ্ধতা ও ঘাটতি সত্ত্বেও ইরানের বিজ্ঞানী ও প্রকৌশলীরা বিশ্বের প্রযুক্তিগতভাবে অগ্রসর দেশগুলোর মোকাবিলা করে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। তাদের বৈজ্ঞানিক দক্ষতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং দ্রুত শেখার সক্ষমতা বিশ্বকে বিস্মিত করেছে বলেও তিনি দাবি করেন।




