শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

শনিবার, ২ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ইরানের নোবেলজয়ী নার্গিসের এবার সাড়ে ৭ বছরের কারাদণ্ড

রয়টার্সপ্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮
ইরানের নোবেলজয়ী নার্গিসের এবার সাড়ে ৭ বছরের কারাদণ্ড

সংগৃহীত ছবি

ইরানি অধিকারকর্মী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে নতুন করে সাড়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নারীদের অধিকার নিয়ে তিন দশকের আন্দোলনে বারবার কারাবরণ করা এই নেত্রীকে দেওয়া রায়ের কথা রবিবার তার সমর্থক একটি সংগঠন জানিয়েছে।

নার্গিস ফাউন্ডেশনের এক বিবৃতিতে বলা হয়, ৫৩ বছর বয়সী মোহাম্মদি এক সপ্তাহব্যাপী অনশন শেষে রবিবার তা প্রত্যাহার করেন। বিবৃতিতে আরও জানানো হয়, কারাগার থেকে রবিবার ফোনে নিজের আইনজীবী মোস্তাফা নিলিকে মোহাম্মদি জানান, শনিবার তিনি ওই সাজা পেয়েছেন।

গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া প্রায় তিন সপ্তাহব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের সময় ভিন্নমত দমনে তেহরান নতুন করে কঠোর অভিযান শুরু করে। আইনজীবী খসরো আলিকোরদির রহস্যজনক মৃত্যুর নিন্দা জানানোর পর গত ১২ ডিসেম্বর মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়।

তখন প্রসিকিউটর হাসান হেমাতিফার সাংবাদিকদের বলেন, উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আলিকোরদির স্মরণসভায় মোহাম্মদি উসকানিমূলক বক্তব্য দেন এবং উপস্থিতদের ‘নিয়মবহির্ভূত স্লোগান’ দিতে ও ‘শান্তি বিঘ্নিত’ করতে উৎসাহিত করেন।

বর্তমানে মোহাম্মদিকে মাশহাদের একটি আটক কেন্দ্রে রাখা হয়েছে।

নার্গিস ফাউন্ডেশন জানায়, ‘কয়েক সপ্তাহ ধরে সম্পূর্ণ নিঃসঙ্গতা ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অবশেষে তিনি তার আইনজীবীর সঙ্গে সংক্ষিপ্ত এক ফোনালাপে নিজের পরিস্থিতি তুলে ধরতে পেরেছেন।’

রায়ের অংশ হিসেবে জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগে মোহাম্মদিকে ছয় বছর এবং সরকারের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে খুসফ শহরে দুই বছরের অভ্যন্তরীণ নির্বাসন এবং দুই বছরের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।

নারীদের অধিকার এগিয়ে নেওয়া এবং ইরানে মৃত্যুদণ্ড বিলোপের আন্দোলনের জন্য মোহাম্মদি ২০২৩ সালে কারাবন্দী অবস্থায় নোবেল শান্তি পুরস্কার পান।

ইরাননার্গিস মোহাম্মদি
    শেয়ার করুন:
    Advertisement
    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ‘এবারে বাঁধ না টিকলে হামার আম-ছালা সউগ যাইবে’

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    বাবাকে খুন করল ছেলে, রক্তের দাগ মুছেও মা-সহ ধরা

    ০১ মে ২০২৬, ২২:৩২

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ২০ বছর ধরে ভুয়া সনদে শিক্ষকতা, দায় কার

    ০১ মে ২০২৬, ২২:০২

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    বাবার রক্তে ভেজা উঠান, সন্তানের ক্রোধে আহত সমাজ

    ০২ মে ২০২৬, ০১:০৯

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধে ছেলের হাতে বাবা খুন

    ০২ মে ২০২৬, ০০:০৮

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    আলোচিত ১০ (০১ মে ২০২৬)

    ০১ মে ২০২৬, ২৩:৩৭

    যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে : ইরান

    যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে : ইরান

    ০২ মে ২০২৬, ০৭:৪৭

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ভালুকায় চাচার ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী

    ০২ মে ২০২৬, ০০:২৩

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    রামুতে ২০ হাজার ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    ০২ মে ২০২৬, ০০:৪২

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    কাচ কারখানা বন্ধ করে চালু করতে সময় লাগবে দেড় বছর, খরচ ৫০০ কোটি টাকা

    ০১ মে ২০২৬, ০১:০৮

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ‘একটা শুট করাম, একটা শুটে পইরা যাবে’

    ০১ মে ২০২৬, ২৩:০৮

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ৬ মে থেকে চালু হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

    ০১ মে ২০২৬, ১৬:২১

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    সবজি থেকে মাছ-মাংস, স্বস্তি নেই কিছুতেই

    ০২ মে ২০২৬, ০৯:০৫

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    বনের গাছ কেটে সড়ক, তবু পৌঁছায় না জীবনদায়ী টিকা

    ০১ মে ২০২৬, ২০:৩৫

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ঢাকা বারে সব পদে জয়ী বিএনপি, জামায়াত-এনসিপির ভরাডুবি

    ০২ মে ২০২৬, ০১:৪৭

    advertiseadvertise