Agamir Somoy E-Paper
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সরকার পরিচালনায় কতটা প্রস্তুত বার্নহ্যাম?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৯:১১
সরকার পরিচালনায় কতটা প্রস্তুত বার্নহ্যাম?

ছবি- দ্য গার্ডিয়ান

যুক্তরাজ্যের রাজনীতিতে দ্রুত উত্থান ঘটেছে লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যামের। মেকারফিল্ড উপনির্বাচনে জয়ের পর থেকেই তার জাতীয় নেতৃত্বের পথ আরও মসৃণ। এখন তিনি প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকলেও, এত অল্প সময়ে সরকার পরিচালনার প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠছে। বার্নহ্যামের ঘনিষ্ঠদের দাবি, মেকারফিল্ডে প্রার্থী হওয়া ছিল তার জন্য বড় ঝুঁকি। তবে তিনি বিশ্বাস করতেন, সেখানে জয় পেলে দেশের যেকোনো জায়গায় ভোটারদের আস্থা অর্জন করা সম্ভব। শেষ পর্যন্ত তিনি ৫৫ শতাংশ ভোট পেয়ে প্রত্যাশার চেয়েও বড় জয় পান।

নির্বাচনের ফল ঘোষণার পর সমর্থকদের সঙ্গে উদযাপনের মধ্যেই জাতীয় রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করে। এর কিছুদিন পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন। সেই সময় লন্ডনে ফিরছিলেন বার্নহ্যাম। পরিস্থিতি এতটাই নাটকীয় হয়ে ওঠে যে সংবাদমাধ্যমের হেলিকপ্টার পর্যন্ত তার যাত্রাপথ অনুসরণ করছিল।

লন্ডনে পৌঁছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি এবং লেবার পার্টির সংসদীয় দলের সামনে উপস্থিত হন। তবে তার দল স্বীকার করছে, ক্ষমতা গ্রহণের জন্য তারা আরও কিছুটা সময় আশা করেছিল। পরে অবশ্য তারা মনে করে, দীর্ঘ সময়ের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া রাজনৈতিক ও সাংবিধানিক জটিলতা তৈরি করতে পারত।

আরও পড়ুন

সোমবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন অ্যান্ডি বার্নহ্যাম

১৭ জুলাই ২০২৬

দলের ভেতরে বার্নহ্যাম ব্যাপক সমর্থন পান। লেবার পার্টির ৩৭৯ জন এমপি এবং ১১টি ট্রেড ইউনিয়ন তাকে মনোনয়ন দেয়। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন এবং সরকারি দপ্তরগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেন। এ সময় সাবেক মন্ত্রী জেমস পার্নেলকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন বার্নহ্যাম। একই সঙ্গে তিনি ‘নম্বর ১০ নর্থ’ নামে একটি নতুন প্রশাসনিক কেন্দ্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেন। এর লক্ষ্য লন্ডনকেন্দ্রিক ক্ষমতা কাঠামো থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়া। ম্যানচেস্টারে দেওয়া প্রথম বড় ভাষণে এই পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন তিনি। যদিও ভাষণের পর সাংবাদিকদের প্রশ্ন না নেওয়ায় সমালোচনার মুখে পড়েন। তবে তার দল মনে করে, এতে মূল বার্তাই গুরুত্ব পেয়েছে বেশি।

এরই মধ্যে ক্যাবিনেট সচিব ও বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন বার্নহ্যাম। তার সহযোগীদের দাবি, এখন পর্যন্ত কোনো বড় অপ্রত্যাশিত সমস্যা সামনে আসেনি। ম্যানচেস্টারে ‘নম্বর ১০ নর্থ’ প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে।

আগামী সপ্তাহে নতুন মন্ত্রিসভা ও নীতিগত সিদ্ধান্ত ঘোষণার কথা রয়েছে। যদিও বার্নহ্যামের সমর্থকদের বিশ্বাস, তিনি দেশের সমস্যাগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন এবং নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। তবে লেবার পার্টির কিছু সদস্যের আশঙ্কা, এত দ্রুত পরিবর্তনের ফলে নতুন সরকারের সামনে শুরুতেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

যুক্তরাজ্যঅ্যান্ডি বার্নহ্যাম
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    ক্ষমতার চূড়ায় চড়েও সাধারণের কাতারে

    ক্ষমতার চূড়ায় চড়েও সাধারণের কাতারে

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭

    রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

    রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৯

    মশার কয়েলে পুড়ল কাগজ ও ভাঙারির গুদাম

    মশার কয়েলে পুড়ল কাগজ ও ভাঙারির গুদাম

    ১৮ জুলাই ২০২৬, ০০:৫২

    ঢাবিতে রবিবার জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

    ঢাবিতে রবিবার জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

    ১৮ জুলাই ২০২৬, ০০:০৮

    আমার মেদিনীমন্ডল

    আমার মেদিনীমন্ডল

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭

    জিয়ারত ট্র্যাজেডি তদন্তে বিচারিক কমিশন গঠন করবে বেলুচিস্তান সরকার

    জিয়ারত ট্র্যাজেডি তদন্তে বিচারিক কমিশন গঠন করবে বেলুচিস্তান সরকার

    ১৮ জুলাই ২০২৬, ০৫:৩৫

    মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    ১৮ জুলাই ২০২৬, ০০:২৮

    অতিরিক্ত সক্ষমতার ফাঁদে বিদ্যুৎ

    অতিরিক্ত সক্ষমতার ফাঁদে বিদ্যুৎ

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০৭

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৮ জুলাই ২০২৬, ০৭:৫৭

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৮ জুলাই ২০২৬, ০৭:২৬

    আজকের নামাজের সময়সূচি (১৮ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৮ জুলাই)

    ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪

    সুজানগরে পুলিশের ওপর হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের নামে মামলা

    সুজানগরে পুলিশের ওপর হামলা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের নামে মামলা

    ১৮ জুলাই ২০২৬, ০৫:০১

    কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের আলোচনা

    কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের আলোচনা

    ১৮ জুলাই ২০২৬, ০৪:৫২

    রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

    রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪

    কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

    কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

    ১৮ জুলাই ২০২৬, ০১:৩৪

    advertiseadvertise