Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

নয়াদিল্লি সফরে কোন পথ বেছে নেবেন বালেন্দ্র শাহ?

কাঠমাণ্ডু পোস্ট
agamir somoy
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১৬:৪৫
নয়াদিল্লি সফরে কোন পথ বেছে নেবেন বালেন্দ্র শাহ?

নরেন্দ্র মোদি ও বালেন্দ্র শাহ

ভারতই প্রথম বিদেশ সফরের গন্তব্য— নেপালের সরকারপ্রধানরা এই প্রথা মেনে চলছেন দীর্ঘদিন। ব্যতিক্রম নন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহও। শোনা যাচ্ছে, শিগগিরই নয়াদিল্লি সফরে যেতে পারেন তিনি। যদিও এখনো নির্দিষ্ট নয় সফরসূচি।

গত শনিবার নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, ২৭ মার্চ দায়িত্ব নেওয়ার পরপরই নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সফরের আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশই এই সফর আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে অর্থবহ করতে চায়। আর এটাই ইতিবাচক দিক।

সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির আমলে কাঠমান্ডু ও নয়াদিল্লির সম্পর্ক ছিল ওঠা-নামার মধ্যেই। এখন দুই পক্ষই নতুন করে সম্পর্ক পুনর্গঠনের মনোভাব দেখাচ্ছে।

২০১৫-১৬ সালে সীমান্ত অবরোধের সময় কঠোর জাতীয়তাবাদী অবস্থান নিয়েছিলেন পরবর্তী সময়ে ক্ষমতাচ্যুত হওয়া অলি। সে সময় থেকেই ভারতের সঙ্গে বাড়তে শুরু করে দূরত্ব। তাকে ‘চীন ঘনিষ্ঠ’ মনে করা হতো।

কে পি শর্মা অলি ও নরেন্দ্র মোদি

পরবর্তী সময়ে তিনি সংবিধান সংশোধন করে কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখ নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করেন। এই বিতর্কিত অঞ্চলগুলো মানচিত্রে অন্তর্ভুক্ত করার পর সম্পর্ক হয় আরও জটিল। এমনকি অলি ভারতের জাতীয় প্রতীক নিয়ে কটাক্ষ করেন এবং ভগবান রামের জন্মস্থান নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন।

সেই অলি এখন রাজনৈতিকভাবে কোণঠাসা। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতৃত্বে উত্থান হয়েছে বালেন্দ্র শাহ সরকারের। এই পরিস্থিতিতে সম্পর্ক পুনরুদ্ধারই হতে পারে সবচেয়ে বড় সুযোগ। তবে উপেক্ষা করা যাবে না বাস্তবতাও।

যেমন, কালাপানি ইস্যু। প্রায় ৪০০ বর্গকিলোমিটারের ওই পাহাড়ি এলাকাটি নেপালের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলবে। ফলে সহজে আপস করতে পারবে না নতুন সরকার। ভারত ও চীন ইতোমধ্যে লিপুলেখ হয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর ঘোষণা দিয়েছে, আর তা নেপালের সঙ্গে পরামর্শ না করেই। ফলে বালেন্দ্র শাহর ওপর চাপ থাকবে, যাতে এই স্পর্শকাতর বিষয়টি ভারতের সঙ্গে আলোচনায় স্থান পায়।

আলোচনায় ব্যস্ত বালেন্দ্র শাহ
একইসঙ্গে ক্ষমতার শুরুতেই ভারতকে বেশি ছাড় দিলে ক্ষতিগ্রস্ত হবে তার রাজনৈতিক অবস্থান। তবুও কাঠমান্ডু ও নয়াদিল্লি যদি সম্পর্ক আন্তরিক করতে চায়, তাহলে খোলা আছে সমঝোতার পথ। ভারত চাইলে নেপালকে একটি অতিরিক্ত আকাশপথ ব্যবহারের সুযোগ দিতে পারে, যা স্থলবেষ্টিত দেশটির সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ সহজ করবে। পাশাপাশি লিপুলেখ হয়ে সীমান্ত বাণিজ্যে নেপালকে সম্পৃক্ত করার আশ্বাসও দেওয়া যেতে পারে।

অন্যদিকে নেপালের প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে বলতে হবে, তিনি ভারত ও চীনের মধ্যে ভারসাম্য রক্ষার নামে কোনো ‘খেলা’ চান না; বরং তার পররাষ্ট্রনীতি হবে কেবল নেপালের জাতীয় স্বার্থে। পূর্বসূরিদের তুলনায় বালেন্দ্র শাহর এমন প্রতিশ্রুতি বেশি বিশ্বাসযোগ্য হবে। কারণ তার ওপর কোনো বড় শক্তির প্রভাব বা চাওয়া নেই।

একটি আকাশপথ বা লিপুলেখ সীমান্ত বাণিজ্যে নেপালের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে তা নতুন প্রধানমন্ত্রীর জন্য বড় কূটনৈতিক অর্জন হবে। বাস্তবতা অগ্রাধিকার দিলে তার এই সফর কেবল সম্পর্ক পুনর্গঠনই নয়, বরং নেপাল-ভারত সম্পর্কের ইতিহাসে সূচনা করতে পারে একটি নতুন অধ্যায়ের— যেখানে অতীত নয়, পথ দেখাবে ভবিষ্যৎই।

ভারতনেপালনেপাল-ভারতদক্ষিণ এশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise