Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দুর্গম চরে প্রসূতির ভরসা রিমা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

মৃত্যুভোজ না দেওয়ায় রাজস্থানে ‘একঘরে’ ৪০ পরিবার

কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ২১:৫১
মৃত্যুভোজ না দেওয়ায় রাজস্থানে ‘একঘরে’ ৪০ পরিবার

রাজস্থানের সিরোহি জেলার মাণ্ডওয়ারিয়া গ্রামে একটি পুরনো সামাজিক রীতিকে ঘিরে এমনই তীব্র সংঘাত তৈরি হয়েছে।

একদিকে ঘিয়ের গন্ধে ভাজা মালপোয়া, অন্যদিকে শোকের বাড়িতে ঋণের বোঝা। রাজস্থানের সিরোহি জেলার মাণ্ডওয়ারিয়া গ্রামে একটি পুরনো সামাজিক রীতিকে ঘিরে এমনই তীব্র সংঘাত তৈরি হয়েছে। প্রায় দু’বছর ধরে একই সম্প্রদায়ের দুই অংশের মধ্যে কথা বলা-চলা বন্ধ। অভিযোগ, মৃত্যুভোজের আয়োজন করতে অস্বীকার করলেই চাপ, জরিমানা এবং সামাজিক বয়কটের মুখে পড়েছেন ৪০টি পরিবার।

বিষয়টি নিয়ে গত জুনে পুলিশ-প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হয়। গত শুক্রবার দ্য প্রিন্টের একটি প্রতিবেদনে জানা যায়, পরিবারের কারও মৃত্যু হলে গোটা গ্রামকে খাওয়ানোর রীতি পালন করতে হয়। সেই ‘মৃত্যুভোজ’ এর জন্য বিপুল অর্থ খরচ হয়। কোনও পরিবার সেই আয়োজন করতে না চাইলে কিংবা স্থানীয় মাতব্বরদের নির্ধারিত জরিমানা দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে সামাজিক বয়কট চাপিয়ে দেওয়া হয়।

প্রায় ৩৫ থেকে ৪০টি পরিবার দাবি করেছে, তারা বর্তমানে এমনই ‘হুক্কা-পানি বন্ধ’-এর শিকার। অর্থাৎ সামাজিক ভাবে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চলছে। শুধু জরিমানাতেই শেষ নয়। অভিযোগ, শাস্তি হিসেবে আরও একটি ভোজ দিতে বলা হয়। সেই ভোজের অন্যতম পদ মালপোয়া, স্থানীয় ভাষায় যাকে ‘ঝীম’ বলা হয়।

বিরোধটি নতুন নয়। গ্রামের দুই পক্ষের মধ্যে প্রায় দু’বছর ধরে এই টানাপড়েন চলছে। তবে চলতি বছরের জুনে তা আরও প্রকাশ্যে আসে। বয়কটের শিকার পরিবারগুলি পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ জানায়। বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরেও নড়াচড়া শুরু হয়। গ্রামবাসীদের দাবি, পুরনো সামাজিক রীতির নামে তাদের উপর আর্থিক ও সামাজিক চাপ তৈরি করা হচ্ছে।

অথচ এই মৃত্যুভোজ প্রথার বিরুদ্ধেই রাজস্থানে ১৯৬০ সালে আইন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল, মৃত্যুর পর শোকাহত পরিবারকে লোকদেখানো সামাজিক ভোজের আর্থিক বোঝা থেকে রক্ষা করা। কিন্তু মাণ্ডওয়ারিয়ার ঘটনা দেখাচ্ছে, আইন থাকা সত্ত্বেও বহু জায়গায় সামাজিক রীতির শিকড় কতটা গভীরে।
তবে এবার সেই প্রথার বিরুদ্ধে পাল্টা আওয়াজও উঠেছে। বয়কটের শিকার পরিবারগুলির একাংশ আড়ম্বরপূর্ণ ভোজের বদলে সাধারণ ডাল ও রুটি খাওয়ানোর পক্ষে। কেউ পুলিশের দ্বারস্থ হয়েছেন, কেউ আদালতের পথ ধরেছেন।

ভারতরাজস্থানমৃত্যুভোজ
    শেয়ার করুন:
    Advertisement
    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    রংপুরে চার খুনের নেপথ্যে মাদকসেবীরা, বলছে পুলিশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:৩৭

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    রংপুরে রাতে ৪ জনকে হত্যা, পরদিন দুপুরে পলায়ন, মাঝে মাদক সেবন

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    সামিটের এলএনজি সরবরাহ অর্ধেকে, কাটছে না সংকট

    ২৩ আগস্ট ২০২৬, ১৪:২১

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    আরও বেশি ধ্বংসাত্মক হামলার হুমকি পুতিনের

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৬

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:২১

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না বাংলাদেশ

    ২৩ আগস্ট ২০২৬, ১৩:১২

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    সুন্দরবনে ফের দস্যু আতঙ্ক, ট্রলারসহ ৫ জেলেকে অপহরণ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    যুদ্ধকালীন নির্বাচন ইউক্রেনকে সুনামির মতো ছিন্নভিন্ন করবে : জেলেনস্কি

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:৫৯

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    জামালপুরে দুই শিশুর কান্নায় ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

    ২৩ আগস্ট ২০২৬, ১৬:২০

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ডেঙ্গুতে থামল আরও ৫ প্রাণ, বেশি মৃত্যু ঢাকায়

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    খালে বিষ দিয়ে মাছ ধরায় যুবক আটক

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:২৮

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    লালমনিরহাটে শিশু নন্দিনীকে হত্যায় এক আসামির মৃত্যুদণ্ড

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১৭

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ‘মাদক সেবনে’ দুপুরে গ্রেপ্তার, বিকালে জামিনে এলাকায় ক্ষোভ

    ২৩ আগস্ট ২০২৬, ১৫:১১

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    কুড়িগ্রামে গুদাম ভেঙে ২০২ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা

    ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    আগামী চক্রবর্তীর বিয়ের তারিখও চূড়ান্ত হয়েছিল

    ২৩ আগস্ট ২০২৬, ১৯:২৪

    advertiseadvertise