একদিকে ঘিয়ের গন্ধে ভাজা মালপোয়া, অন্যদিকে শোকের বাড়িতে ঋণের বোঝা। রাজস্থানের সিরোহি জেলার মাণ্ডওয়ারিয়া গ্রামে একটি পুরনো সামাজিক রীতিকে ঘিরে এমনই তীব্র সংঘাত তৈরি হয়েছে। প্রায় দু’বছর ধরে একই সম্প্রদায়ের দুই অংশের মধ্যে কথা বলা-চলা বন্ধ। অভিযোগ, মৃত্যুভোজের আয়োজন করতে অস্বীকার করলেই চাপ, জরিমানা এবং সামাজিক বয়কটের মুখে পড়েছেন ৪০টি পরিবার। বিষয়টি নিয়ে গত জুনে পুলিশ-প্রশাসনের কাছেও অভিযোগ জানানো হয়। গত শুক্রবার দ্য প্রিন্টের একটি প্রতিবেদনে জানা যায়, পরিবারের কারও মৃত্যু হলে গোটা গ্রামকে খাওয়ানোর...