Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

ধর্মান্তকরণ রোধে নতুন আইনের ঘোষণা শুভেন্দুর

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:০৭
ধর্মান্তকরণ রোধে নতুন আইনের ঘোষণা শুভেন্দুর

সংগৃহীত ছবি

অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করা, ধর্মান্তকরণ রোধে নতুন আইন আনা এবং তথাকথিত ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই বার্তা দেন।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলার মাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তার হুঁশিয়ারি, বেআইনি অনুপ্রবেশ, জোরপূর্বক ধর্মান্তকরণ এবং সংগঠিত অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে। তিনি জানালেন, সরকার ভবিষ্যতে এ-সংক্রান্ত আইন আনার বিষয়টি বিবেচনা করছে।

শুভেন্দু অধিকারী আরও বলেছেন, চৈতন্যদেব, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলায় দেশের স্বার্থবিরোধী কার্যকলাপের কোনো স্থান নেই। তার দাবি, যারা বেআইনিভাবে দেশে প্রবেশ করেছেন বলে প্রশাসনের কাছে চিহ্নিত হবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলোর দাবি, ‘লাভ জিহাদ’ ও ‘জমি জিহাদ’ শব্দবন্ধের কোনো স্বীকৃত আইনি সংজ্ঞা নেই। তাদের অভিযোগ, এই ধরনের পরিভাষা ব্যবহার করে মুসলিম সম্প্রদায়কে সন্দেহের চোখে দেখানোর পরিবেশ তৈরি করা হয়।

মানবাধিকার কর্মী ও সংখ্যালঘু সংগঠনগুলোর বক্তব্য, আন্তধর্মীয় সম্পর্ক বা জমি কেনাবেচার মতো বিষয়কে ধর্মীয় রং দিলে সমাজে বিভাজন আরও বাড়তে পারে। তাদের মতে, কোনো অপরাধ ঘটলে দেশের বিদ্যমান আইনেই ব্যবস্থা নেওয়া সম্ভব। আলাদা করে ধর্মীয় পরিচয়কে সামনে আনার প্রয়োজন নেই।

উল্লেখ্য, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে ‘লাভ জিহাদ’ বিরোধী আইন বা ধর্মান্তকরণ বিরোধী আইন নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। সমালোচকদের অভিযোগ, এসব আইনের প্রয়োগের ফলে অনেক ক্ষেত্রে আন্তধর্মীয় দম্পতি, বিশেষ করে মুসলিম যুবক ও তাদের পরিবার প্রশাসনিক নজরদারি ও সামাজিক চাপে পড়েছেন। যদিও বিজেপির দাবি, এই আইন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; প্রতারণা বা জোরপূর্বক ধর্মান্তকরণ রোধ করাই এর উদ্দেশ্য।

এদিনের বক্তৃতায় শুভেন্দু অধিকারী আবারও অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। ইউসিসি বলতে এমন একটি ব্যবস্থা বোঝানো হয়, যেখানে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও পারিবারিক আইন ধর্মভেদে আলাদা না হয়ে সবার জন্য এক হবে।

কিন্তু এই প্রস্তাব নিয়েও দেশ জুড়ে বিতর্ক রয়েছে। মুসলিম সংগঠন ও বিরোধী দলগুলির একাংশের আশঙ্কা, ইউসিসি কার্যকর হলে মুসলিম ব্যক্তিগত আইনের কিছু স্বতন্ত্র বিধান বিলুপ্ত হতে পারে। তাদের মতে, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের ওপর এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, সব নাগরিকের জন্য একই আইন থাকলে আইনের চোখে সমতা আরও শক্তিশালী হবে।

রাজনৈতিক মহলের মতে ইউসিসি, সিএএ, অনুপ্রবেশ এবং ধর্মান্তকরণ ইস্যুগুলোকে সামনে রেখে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হতে চলেছে। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণা সেই বিতর্ককে নতুন মাত্রা দিল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

ভারতকলকাতাশুভেন্দু অধিকারীবিজেপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    পুলিশের সঙ্গে গোলাগুলি, ডেভিড ইমনের ‘সেকেন্ড ইন কমান্ড’ গ্রেপ্তার

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:০৩

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা, সতর্কতা জারি

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৩১

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩

    ২৭ আগস্ট ২০২৬, ০১:২৪

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    ২৭ আগস্ট ২০২৬, ০৩:০০

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    নেপালের ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৯৫

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৪৪

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    জ্বালানি নিরাপত্তায় পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব বিজ্ঞানমন্ত্রীর

    ২৬ আগস্ট ২০২৬, ২৩:৩৫

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    রাবিতে আসনে বসা নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

    ২৭ আগস্ট ২০২৬, ০২:২৮

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    রংপুরে চার খুন: মরদেহ পড়ে থাকা ছাদে আলামত নষ্টের অভিযোগ

    ২৭ আগস্ট ২০২৬, ০০:৫০

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    এখনো নিখোঁজ ৫৭৯, নেপালে আকস্মিক এই বন্যার কারণ কী

    ২৬ আগস্ট ২০২৬, ২২:৩২

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    পাকিস্তানে হাসপাতালে আগুন: কর্মীরা ছিলেন না, দরজাও বন্ধ ছিল!

    ২৭ আগস্ট ২০২৬, ০১:০৮

    আমরা সিনেমার পুরো টিম নিরাপদে আছি : অপু বিশ্বাস

    আমরা সিনেমার পুরো টিম নিরাপদে আছি : অপু বিশ্বাস

    ২৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    advertiseadvertise