Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

  1. ৩ মাস আগে(০৩:০১)

    ম্যাচ শেষে এমবাপ্পে ও হলান্ডের সৌহার্দ্য বিনিময়। ছবি: রয়টার্স

    ফরাসি রণতরীর ধাক্কায় ডুবে গেল নরওয়ের ‘ড্রাকার’

    ভাইকিংদের প্রতীকী যুদ্ধজাহাজ ‘ড্রাকার’ টিকতেই পারল না ফরাসি রণতরীর সামনে। গ্রুপ ‘আই’-এর শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে নকআউটে পা রেখে ফ্রান্স। এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ফরাসিরা। হারলেও ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে।

    ম্যাচের নায়ক উসমান দেম্বেলে। কিক-অফের পর মাত্র ৩২ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম এবং সামগ্রিকভাবে চতুর্থ দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধেই তার তিন গোলে নরওয়ের প্রতিরোধ ভেঙে পড়ে। পরে ফ্রান্স ডাসিরে ডুয়ের হেড থেকে আরও একটি গোল যোগ করে ইনজুরি সময়ে। ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।

    এই ম্যাচে আলোচনার কেন্দ্র ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও এরলিং হলান্ড। অথচ ম্যাচে সেরা একাদশে ছিলেন না নরওয়ের সেরা তারকা। প্রতিপক্ষের সেরা তারকা না থাকায় নিজের শৈলী দেখানোর সুযোগ ছিল এমবাপ্পের সামনে।

    বিশ্বকাপে ১৬ গোল নিয়ে মাঠে নামা এই তারকা ম্যাচের শুরুতেই গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। তবে তার জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সুযোগটি কাজে লাগাতে পারলে বিশ্বকাপে ১৭তম গোল পেয়ে তিনি লিওনেল মেসির ১৮ গোলের আরও কাছে চলে যেতেন। গোলশূন্য ম্যাচ শেষে মেসির চেয়ে এখনও দুই গোল পিছিয়েই থাকলেন ফরাসি অধিনায়ক।

    গ্রুপের অন্য ম্যাচে ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে সেনেগাল। অবশ্য বিশাল এই জয় দিয়েও শেষ ৩২ এ সুযোগ পাওয়া সেরা আট দলের একটি হওয়ার সুযোগ কম দলটির সামনে।



  2. ৩ মাস আগে(০২:৫৬)

    নরওয়ের জালে ফ্রান্সের এক হালি

    ম্যাচের শেষ সময় চলছিল তখন। দুই দলই শেষ বাঁশির অপেক্ষায়। এমন সময় আরও এক গোল পেয়ে গেল ফ্রান্স। বারকোলার শট থেকে দারুণ হেডে বিশ্বকাপে নিজের প্রথম গোল পেলেন ডাসিরে ডুয়ে। নরওয়ের বিপক্ষে ৪-১ গোলে জিতল ফ্রান্স। 

  3. ৩ মাস আগে(০২:৩৩)

    দেম্বেলের আগে দ্রুততম হ্যাটট্রিকগুলো

    নরওয়ের বিপক্ষে ৭, ১৬ এবং ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে ফ্রান্সের দ্রুততম এবং বিশ্বকাপে কিক অফের পর দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন উসমান দেম্বেলে। বিশ্বকাপে এটি তার প্রথম হ্যাটট্রিক। এর আগে বড় আসরে প্রথম গোলের জন্য বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ১৯ ম্যাচ অপেক্ষায় থাকতে হয়েছিল দেম্বেলেকে।

    তার আগে কিক অফের পর দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি অস্ট্রিয়ার এরিথ প্রবস্টের ১৯৫৪ বিশ্বকাপে চকোস্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটের মধ্যে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।

    তবে ওভারঅল ম্যাচের হিসেবে বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিক লাসলো কিসের। হাঙ্গেরির এই ফুটবলার ১৯৮২ আসরে এল সালভাদরের বিপক্ষে মাত্র ৭ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক পূর্ণ করেন। তার গোল এসছিল ৬৯, ৭২ ও ৭৬ মিনিটে।

    এছাড়া সুইডেনের গুস্তাভ ভেটারস্ট্রোম ১৯৩৮ বিশ্বকাপে ম্যাচ শুরুর পর ২৫ মিনিটের মধ্যে হ্যাটট্রিক পূর্ণ করেন। তার গোলগুলো ছিল ২২, ৩৭ ও ৪৪ মিনিটে।


  4. ৩ মাস আগে(০২:১৬)

    পেনাল্টি মিসে গোলের সুযোগ হারাল নরওয়ে

    ৪৮ মিনিটে অস্কার ববকে ফরাসী ডি বক্সের বাম পাশে ফাউল করেন থিও হার্নান্দেজ। সরাসরি পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্ট্র্যান্ড লারসেনের দুর্বল শট বাঁম পাশে ঝঁপিয়ে পড়ে সহজেই ফিরিয়ে দেন ফ্রান্স গোলরক্ষক মাইগনান।

আগামীর সময় ইপেপার
আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

২৭ জুন ২০২৬, দুপুর ১০:৩৩

প্রথমার্ধেই ফ্রান্সের আধিপত্য

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধেই একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ফ্রান্স। আই গ্রুপের শেষ লড়াইয়ে বিরতিতে ৩-১ গোলে এগিয়ে আছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক উসমান দেম্বেলে। দুর্দান্ত এক হ্যাটট্রিক করে তিনি একাই ফ্রান্সকে বড় ব্যবধানে এগিয়ে দিয়েছেন।

ম্যাচের ৭ মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন দেম্বেলে। ১৬ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ৩২ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে বল জালে জড়িয়ে প্রথমার্ধেই পূর্ণ করেন হ্যাটট্রিক। মাঝখানে ২৪ মিনিটে থেলো আসগার্ড নরওয়ের হয়ে একটি গোল শোধ দিলেও ফ্রান্সের দাপট কমাতে পারেনি।

এই হ্যাটট্রিকে দেম্বেলে বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন। মাত্র ৩২ মিনিটে তিন গোল করে তিনি বিরল এক রেকর্ডের মালিক হয়েছেন। প্রথমার্ধজুড়ে বলের দখল, আক্রমণ এবং সুযোগ সৃষ্টিতে নরওয়েকে স্পষ্টভাবেই ছাপিয়ে গেছে ফরাসিরা। দ্বিতীয়ার্ধেও এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলো নিশ্চিত করবে ফ্রান্স।

গ্রুপের অন্য ম্যাচে চতুর্থ মিনিটে হাবিব দিয়ারার গোলে ইরাকের বিপক্ষে ১-০ তে এগিয়ে আছে সেনেগাল।


শেয়ার করুন:
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

প্রিয় ৫ বই

প্রিয় ৫ বই

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে