Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরান

আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৪২
আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন

সংগৃহীত ছবি

চলমান আলোচনার মাঝপথেই ইরানের ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। যা দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট ও খামখেয়ালিপূর্ণ লঙ্ঘন বলে দাবি করেছে তেহরান।

যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে ‘চুক্তি ভঙ্গকারী’ যুক্তরাষ্ট্রের প্রশাসনকে সরাসরি দায়ী করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রেভল্যুশনারি এই পদক্ষেপের কড়া সমালোচনা করে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র আরও একবার আলোচনার মাঝপথে ইরানের ওপর হামলা চালাল।’

ইব্রাহিম আজিজি হুঁশিয়ারি দিয়ে বলছিলেন, যুদ্ধবিরতির এমন সুস্পষ্ট লঙ্ঘন বরাবরের মতো তাদের (যুক্তরাষ্ট্রের) পিছু হটতে এবং অনুশোচনা করতে বাধ্য করবে।

‘দোষ চাপানোর এই পুরনো খেলা এখন আর কোনো কাজে আসবে না’, যুক্তরাষ্ট্রের প্রশাসনকে সতর্ক করেছেন ইরানের সংসদীয় কমিটির প্রধান।

যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে আইআরজিসির নৌবাহিনী ওই অঞ্চলে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে তারা। তবে এই পাল্টা হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন

ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি থেকে লাভ-ক্ষতির হিসাব কষছে চীন

২০ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ‘যদি এই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তবে আমাদের এবারের জবাব আগের চেয়েও অনেক বেশি ব্যাপক ও জোরালো হবে।’



এর আগে, বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগে আনে যুক্তরাষ্ট্র।



মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে।



মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারা সমন্বয় ও সহায়তা অব্যাহত রাখবে।


সূত্র : বিবিসি

মধ্যপ্রাচ্যইরানযুক্তরাষ্ট্রহরমুজ
১
ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগের এক দিনের মাথায় ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এটি আগের দিনের হামলার ‘কড়া জবাব’। শুক্রবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোয় হামলা চালিয়েছে। সংস্থাটি বলেছে, ‘গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক বাণিজ্যপথ (হরমুজ প্রণালি) দিয়ে যখন ব্যবসা-বাণিজ্য বাড়ছে, ত...

বিস্তারিত পড়ুন...

২
সহিংসতার জবাব সহিংসতায় দেওয়া হবে

সহিংসতার জবাব সহিংসতায় দেওয়া হবে

ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি সই করেছে। আমরা সেটি সম্মান করি। সমঝোতা স্মারকটি কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তা নিয়ে তাদের কোনো মতবিরোধ থাকলে, তারা ফোন (আলোচনা) করতে পারে। তবে সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে।শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর আগে, হরমুজ প্রণালির একটি রু...

বিস্তারিত পড়ুন...

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise