Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

অভিজিৎ দীপকে

হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন?

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৬:৪২
হিন্দু-মুসলমানের রাজনীতি আর কতদিন?

ছবি: রয়টার্স

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ককরোচ জনতা পার্টি। সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে দাবি করেন, দেশের যুবসমাজ আর ভয় পায় না এবং ভবিষ্যতেও ভয় পাবে না। সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও সমস্যার সমাধানের পরিবর্তে আন্দোলনের কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ তোলেন অভিজিৎ।

শনিবার সকালে আমেরিকা থেকে দিল্লিতে পৌঁছান অভিজিৎ দীপকে। বিমানবন্দর থেকেই তিনি সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। পরে জন্তর মন্তরে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে ভালোবাসা, শান্তি ও অহিংসার পথে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ককরোচ জনতা পার্টির নেতা দীপকে উল্লেখ করেন, গত এক মাস ধরে তারা শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছেন। তার অভিযোগ, দাবি নিয়ে আলোচনার বদলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সরানো, অ্যাকাউন্টের ওপর নজরদারি চালানো এবং বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে।

‘আর কতদিন হিন্দু-মুসলমানের রাজনীতি চলবে? দেশের যুবকদের প্রকৃত সমস্যার কথা কবে শোনা হবে?’— এমন প্রশ্ন তুললেন অভিজিৎ।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। জন্তর মন্তর ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় দিল্লি পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের। অনুমতি নিয়ে প্রাথমিক অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষাসংস্কারক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। বিভিন্ন পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষামন্ত্রীর জবাবদিহির দাবি জানিয়ে তিনি আগেই আন্দোলনের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন।

বিক্ষোভস্থলে ছাত্র-যুবকদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদেরও দেখা যায়। তাদের হাতে ছিল শান্তিপূর্ণ বিক্ষোভ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিসংবলিত ব্যানার। ককরোচ জনতা পার্টির দাবি, নীট, সিইউইটি, সিবিএসই ও এসএসসি-সহ বিভিন্ন পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে ওঠা অভিযোগে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই কারণেই আন্দোলনের পথে নেমেছেন তারা।

ককরোচশিক্ষামন্ত্রীভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে

    নতুন মেট্রোরেলের প্রকল্প উঠছে একনেকে, প্রশ্ন পরামর্শক নিয়োগ নিয়ে