Agamir Somoy E-Paper
সোমবার, ২২ জুন, ২০২৬
আগামীর সময়
চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ
সোমবার, ২২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কলকাতায় সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম বদলে রাখা হলো গোপালের নামে

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:৩৮
কলকাতায় সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম বদলে রাখা হলো গোপালের নামে

গোপাল মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার পার্ক সার্কাস এলাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম বদলে গোপাল মুখোপাধ্যায় রোড করার সরকারি সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

বিজেপি সমর্থকরা এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক সংশোধন’ বলে দাবি করলেও, বিরোধীদের অভিযোগ, উন্নয়ন ও নাগরিক সমস্যার বদলে ইতিহাসের নামফলক পাল্টানোই বিজেপির অন্যতম রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে।

কলকাতা পৌর করপোরেশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দীর্ঘদিনের সোহরাওয়ার্দী অ্যাভিনিউ এখন থেকে সরকারি নথিতে গোপাল মুখোপাধ্যায় রোড নামে পরিচিত হবে।

সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দাবি করেন, প্রকৃত নায়কদের সম্মান জানানোর সময় এসেছে। পাশাপাশি ইতিহাসের ভুল সংশোধনের সময় এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে এই নাম পরিবর্তন ঘিরে প্রশ্নও উঠতে শুরু করেছে। ইতিহাসবিদদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন, রাস্তার নামকরণ হয়েছিল স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং শিক্ষা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের বক্তব্য, কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বকে মূল্যায়নের ক্ষেত্রে তার অবদান ও সময়কালকে বিবেচনা করা উচিত, পরবর্তী রাজনৈতিক ঘটনাবলির সঙ্গে সবকিছুকে এক করে দেখা ইতিহাসচর্চার পক্ষে স্বাস্থ্যকর নয়।

পার্ক সার্কাসের প্রবীণ বাসিন্দা অসিত রঞ্জন বলেছেন, রাস্তার নাম পাল্টালেই এলাকার সমস্যা মিটবে না। জলনিকাশি, যানজট, রাস্তার রক্ষণাবেক্ষণ এসব নিয়ে প্রশাসনের বেশি ভাবা উচিত। আবার এক স্থানীয় ব্যবসায়ীর বক্তব্য, নাম পরিবর্তনের ফলে অনেক সময় ব্যবসায়িক নথি, ঠিকানা ও বিভিন্ন কাগজপত্র সংশোধন করতে হয়। সাধারণ মানুষের কিছু বাড়তি ঝামেলাও তৈরি হয়।

অন্যদিকে বিজেপি সমর্থকদের দাবি, ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গার সময়ে গোপাল মুখোপাধ্যায় তথা গোপাল পাঁঠা যেভাবে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সেই ভূমিকার স্বীকৃতি হিসেবেই তার নামে রাস্তার নামকরণ করা হয়েছে।

বিজেপি নেতাদের বক্তব্য, বাংলার ইতিহাসে যাদের অবদান উপেক্ষিত হয়েছে, তাদের সামনে আনার চেষ্টা চলছে।

কিন্তু বিরোধী রাজনৈতিক শিবিরের অভিযোগ, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে নানা শহর ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের যে প্রবণতা সাম্প্রতিক বছরগুলোয় দেখা যাচ্ছে, তা মূলত রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশল। তাদের মতে, ইতিহাসকে নতুন করে ব্যাখ্যা করার নামে নির্বাচিত কিছু নামকে তুলে ধরা হচ্ছে এবং অন্য অংশকে আড়ালে সরিয়ে দেওয়া হচ্ছে।

১৯৩৩ সালে কলকাতা পৌরনিগমের সিদ্ধান্তে পার্ক সার্কাস থেকে কাশিপাড়া লেনসংলগ্ন নতুন রাস্তার নাম রাখা হয়েছিল সোহরাওয়ার্দী অ্যাভিনিউ। সরকারি নথি অনুযায়ী, ওই এলাকায় স্যার হাসান সোহরাওয়ার্দীর বাসভবনও ছিল। প্রায় এক শতাব্দী পর সেই নামই বদলে দেওয়া হলো।

সোহরাওয়ার্দি অ্যাভিনিউগোপাল মুখোপাধ্যায়
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২২ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    বেলজিয়াম
    ০
    ইরান
    ০
    ২২ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    উরুগুয়ে
    ২
    কেপ ভার্দে
    ২
    ২২ জুন ২০২৬
    সকাল ৭:০০ টা
    নিউজিল্যান্ড
    ১
    মিসর
    ৩
    ২২ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    অস্ট্রিয়া
    ০
    আসলেন পাথরকাণ্ডে, গেলেন মাজার বিতর্কে

    আসলেন পাথরকাণ্ডে, গেলেন মাজার বিতর্কে

    ২২ জুন ২০২৬, ০০:২৯

    আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে ব্রাজিল সমর্থকের লিগ্যাল নোটিশ

    আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে ব্রাজিল সমর্থকের লিগ্যাল নোটিশ

    ২২ জুন ২০২৬, ০০:৩৩

    বাবার স্থায়ী অনুপস্থিতিই তাকে মহান করে

    বাবার স্থায়ী অনুপস্থিতিই তাকে মহান করে

    ২২ জুন ২০২৬, ০১:০০

    দু’হাজার প্রবাসী বাংলাদেশি আটক, দেশে ফিরতে পারছে না

    দু’হাজার প্রবাসী বাংলাদেশি আটক, দেশে ফিরতে পারছে না

    ২২ জুন ২০২৬, ০১:২৬

    আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

    আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার

    ২২ জুন ২০২৬, ০১:৪৮

    চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ

    চিকিৎসা ওষুধ, ভাড়াও দেন আলতাফ

    ২২ জুন ২০২৬, ০৫:০১

    খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ

    খুনের রাজনীতি পরিহার না করলে বিএনপিকেও দেশছাড়া করবে জনগণ

    ২২ জুন ২০২৬, ০২:২২

    ইরানের সঙ্গে ড্র করল ১০ জনের বেলজিয়াম

    ইরানের সঙ্গে ড্র করল ১০ জনের বেলজিয়াম

    ২২ জুন ২০২৬, ০৩:১৫

    মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল

    মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল

    ২২ জুন ২০২৬, ০২:৫৬

    দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

    ২২ জুন ২০২৬, ০৭:৫৮

    আজ আর্জেন্টিনার অস্ট্রিয়া চ্যালেঞ্জ

    আজ আর্জেন্টিনার অস্ট্রিয়া চ্যালেঞ্জ

    ২২ জুন ২০২৬, ০৭:০৮

    আজকের নামাজের সময়সূচি (২২ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২২ জুন)

    ২২ জুন ২০২৬, ০৭:৩৮

    ছোট দলগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগ স্কালোনির

    ছোট দলগুলোকে সুবিধা দেওয়ার অভিযোগ স্কালোনির

    ২২ জুন ২০২৬, ০৯:০৯

    জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ইতিবাচক নয় : সুজন

    জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার ইতিবাচক নয় : সুজন

    ২২ জুন ২০২৬, ০৩:০৬

    মেসির সামনে ৩ রেকর্ডের হাতছানি

    মেসির সামনে ৩ রেকর্ডের হাতছানি

    ২২ জুন ২০২৬, ০৭:০৭

    advertiseadvertise