Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ভাইবোনদের দিকে ধেয়ে আসা রুশ ড্রোন নিষ্ক্রিয় করল ইউক্রেনীয় শিশু

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৫৪
ভাইবোনদের দিকে ধেয়ে আসা রুশ ড্রোন নিষ্ক্রিয় করল ইউক্রেনীয় শিশু

পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় আনাতোলি প্রোখোরেঙ্কো। ছবি : সংগৃহীত

রাশিয়ার একটি ড্রোন ধেয়ে আসছিল ছোট ছোট ভাইবোনদের দিকে। ঠিক সেই মুহূর্তে সাহসিকতার পরিচয় দিয়ে ড্রোনটি নিষ্ক্রিয় করে দিল ১২ বছরের এক ইউক্রেনীয় শিশু। নিজের উপস্থিত বুদ্ধির জোরে সে তার ছোট ভাইবোনদের একটি নিশ্চিত হামলার হাত থেকে বাঁচিয়েছে।

পাঁচ ভাইবোনের মধ্যে সবার বড় আনাতোলি প্রোখোরেঙ্কো। ইউক্রেনের উত্তরের সীমান্ত শহর সেমেনিভকার নিজেদের বাড়ির বাইরে খেলছিল তার ছোট ভাইবোনেরা। হঠাৎ আনাতোলি খেয়াল করে, একটি রুশ ফাইবার-অপটিক এফপিভি ড্রোন তাদের দিকে ধেয়ে আসছে।

ইউক্রেনের উত্তরের সীমান্ত শহর সেমেনিভকার নিজেদের বাড়ির বাইরে খেলছিল তার ছোট ভাইবোনেরা। ছবি : সংগৃহীতস্থানীয় গণমাধ্যম সুসপিলনে চেরনিহিভ জানায়, বিপদ দেখেই আনাতোলি ড্রোনটির দিকে ছুটে যায়। সে ড্রোনটির নিয়ন্ত্রণে থাকা ফাইবার-অপটিক কেবল কেটে দিতে সক্ষম হয়। তার কাটার সঙ্গে সঙ্গেই ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ড্রোনটি তার ভাইবোনদের কাছ থেকে মাত্র ১০০ মিটার দূরে ঝোপের মধ্যে আছড়ে পড়ে।

ঘটনাটি গত ১৮ এপ্রিল ঘটলেও চলতি সপ্তাহে এটি প্রকাশ্যে আসে।

আনাতোলি জানিয়েছে, ঘটনার সময় সে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েছে। এর আগে বিভিন্ন সেনা সদস্যদের সঙ্গে কথা বলে ড্রোন সম্পর্কে যেটুকু সাধারণ ধারণা পেয়েছিল, সেটাই সে এখানে কাজে লাগিয়েছে। তবে নিজে একা দাঁড়িয়ে এমন কিছু করার অভিজ্ঞতা তার এটাই প্রথম।

ছেলের এমন সাহসিকতায় গর্বিত তার বাবা। তিনি জানালেন, শুরুতে তিনি ঘটনাটি জানতেন না। পরে জানতে পেরে তিনি বলেছেন, ‘মানসিকভাবে ও শক্ত থেকেছে, দারুণ কাজ করেছে। ও এখন সত্যিকারের পুরুষ হয়ে উঠছে।’

বাবার সঙ্গে ছেলে আনাতোলি। ছবি : সংগৃহীতএ ঘটনার পর আনাতোলির পরিবার আর সেখানে থাকার ঝুঁকি নেয়নি। তারা সেমেনিভকা ছেড়ে আড়াই ঘণ্টার দূরত্বের চেরনিহিভ শহরে চলে গেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন এখন অন্যতম প্রধান সামরিক হাতিয়ার। দুপক্ষই একে অপরের ওপর হামলা চালাতে এই প্রযুক্তি ব্যবহার করছে। এই ফাইবার-অপটিক ড্রোনগুলো রেডিও তরঙ্গের বদলে সরু তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ফলে এগুলোকে জ্যামিং প্রযুক্তির মাধ্যমে দূর থেকে অকেজো করা যায় না।

সূত্র : টিভিপি ওয়ার্ল্ড

ইউরোপরাশিয়াইউক্রেনযুদ্ধড্রোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!