শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

‘ইউক্রেনে যুদ্ধে না গেলে জেলে দলবদ্ধ ধর্ষণ করবে এইডস আক্রান্তরা’

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • পত্রিকা
  • ইপেপার
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • পত্রিকা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

হরমুজ প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুতি ইউরোপীয় জোটের

যুক্তরাজ্য প্রতিনিধিপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২২:৫১
হরমুজ প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুতি ইউরোপীয় জোটের

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালি খুলে দিতে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় জোট। এ বিষয়ে এখন থেকেই নেওয়া হচ্ছে পরিকল্পনা। সে লক্ষ্যে প্যারিসে বৈঠক করছে ৪০টিরও বেশি দেশ। এই জোটে ন্যাটোভুক্ত দেশ ছাড়াও রয়েছে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। পরিকল্পনায় রয়েছে যুদ্ধজাহাজ, নৌ এসকর্ট, গোয়েন্দা সহায়তা, রাডার ব্যবস্থা এবং মাইন অপসারণ অভিযান। ইতোমধ্যে ওই এলাকায় জাহাজ পাঠিয়েছে কয়েকটি ইউরোপীয় দেশ।

এ উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাদের ভাষ্য, এই মিশন কোনো যুদ্ধের অংশ নয়, বরং সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। যেন যুদ্ধ শেষে নৌ চলাচল নিরাপদ হয়।

তবে মিশনটি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে ইউরোপ আরও বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলেও তাদের মত। যদি যুদ্ধের জন্য প্রস্তুতি না থাকে, তাহলে এমন পদক্ষেপ নেওয়া ঠিক নয়।

এখনই অংশ নিতে চাইছে না জার্মানি। স্থায়ী যুদ্ধবিরতি, সরকার ও পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষায় তারা। এ তথ্য জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস।

ইউরোপীয় মিত্রদের ভাষ্য, যুদ্ধ শুরুর আগে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। কিন্তু পরে প্রণালি সচলের পরিকল্পনা করতে চাপ প্রয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তারা এ বিষয়ে আগ্রহী নয়।

ন্যটোর এক সূত্রের দাবি, প্রস্তাবিত এই মিশনের আইনি ভিত্তি এখনো পরিষ্কার নয়। সরাসরি ন্যাটোর আওতায় পরিকল্পনা হবে কিনা, তা নিয়েও আছে ধোঁয়াশা। কেননা যুক্তরাষ্ট্র ন্যাটোর সদস্য হলেও এ যুদ্ধে কেবল একটি পক্ষ। তাই জোট চায়, মিশনকে নিরপেক্ষ রাখা হোক।

এ পরিকল্পনায়, জাতিসংঘের অনুমোদন নেওয়ার কথা ভাবছে ইউরোপীয় জোট। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন ব্যবহারের চিন্তাও রয়েছে। তবে এ পথেও রয়েছে রাজনৈতিক জটিলতা। আর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার দাবি, এ পরিকল্পনা এখনও কার্যকর নয়। সমালোচনা করেছেন কিছু বিশ্লেষকও। তাদের মতে, যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপের শক্তি সীমিত। তবে ইউরোপীয় সরকার বলছে, তারা যুদ্ধ করতে চায় না। তারা শুধু চায়, যুদ্ধ শেষ হলে, আবার শুরু হোক বাণিজ্য।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরই হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। পরে ইরানি বন্দর ঘিরে অবরোধ দেয় যুক্তরাষ্ট্র। ফলে পুরোপুরি অচল হয়ে পড়ে প্রণালিটি। বর্তমানে ১০ দিনের যুদ্ধবিরতি চলছে। যদিও এ বিরতি দীর্ঘমেয়াদি হবে কি না, তা নিয়ে আলোচনার সম্ভাবনা থাকলেও, সে তথ্য পুরোপুরি নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রহরমুজ প্রণালিযুক্তরাজ্য
    শেয়ার করুন:
    Advertisement
    মুজিবনগর সরকার কেন রাষ্ট্রপতি শাসিত ছিল

    মুজিবনগর সরকার কেন রাষ্ট্রপতি শাসিত ছিল

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:৪৫

    ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, গরমে হাঁসফাঁস সিলেটবাসী

    ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, গরমে হাঁসফাঁস সিলেটবাসী

    ১৮ এপ্রিল ২০২৬, ০০:১০

    সচিবের মৃত্যু ম্যালেরিয়ায়, গত মাসে গিয়েছিলেন ক্যামেরুন

    সচিবের মৃত্যু ম্যালেরিয়ায়, গত মাসে গিয়েছিলেন ক্যামেরুন

    ১৭ এপ্রিল ২০২৬, ১৯:৪৭

    হজ ক্যাম্প ও প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    হজ ক্যাম্প ও প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    ১৮ এপ্রিল ২০২৬, ০০:৩১

    কন্যাশিশুকে খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত কিশোরের বাবা-চাচা

    কন্যাশিশুকে খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত কিশোরের বাবা-চাচা

    ১৭ এপ্রিল ২০২৬, ২৩:২৬

    ‘ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র’

    ‘ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র’

    ১৭ এপ্রিল ২০২৬, ২৩:০৩

    মস্কো থেকে ভাবনা লিখলেন, ‘যদি থাকে নসিবে…’

    মস্কো থেকে ভাবনা লিখলেন, ‘যদি থাকে নসিবে…’

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:৫৮

    হরমুজ প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুতি ইউরোপীয় জোটের

    হরমুজ প্রণালি উন্মুক্ত করতে প্রস্তুতি ইউরোপীয় জোটের

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:৫১

    পাম্পে তেল নিতে বিশৃঙ্খলা, ১১ চালকের অর্থদণ্ড

    পাম্পে তেল নিতে বিশৃঙ্খলা, ১১ চালকের অর্থদণ্ড

    ১৭ এপ্রিল ২০২৬, ২০:০৩

    তেলের লাইনে রেখে যাওয়া বাইক, ১২ দিনেও মেলেনি মালিকের খোঁজ

    তেলের লাইনে রেখে যাওয়া বাইক, ১২ দিনেও মেলেনি মালিকের খোঁজ

    ১৭ এপ্রিল ২০২৬, ২১:৩১

    মার্কিন ইতিহাসে কারা বেশি যুদ্ধবাজ

    মার্কিন ইতিহাসে কারা বেশি যুদ্ধবাজ

    ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

    হরমুজ খুলে দিল ইরান, অবরোধে অনড় যুক্তরাষ্ট্র

    হরমুজ খুলে দিল ইরান, অবরোধে অনড় যুক্তরাষ্ট্র

    ১৭ এপ্রিল ২০২৬, ২০:৫৫

    অবশেষে হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

    অবশেষে হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

    ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩১

    ‘৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে আওয়ামী লীগ’—ভাইরাল এই বক্তব্য কি সত্যিই মাশরাফির?

    ‘৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে আওয়ামী লীগ’—ভাইরাল এই বক্তব্য কি সত্যিই মাশরাফির?

    ১৭ এপ্রিল ২০২৬, ২২:২৭

    আলোচিত ১০ (১৭ এপ্রিল ২০২৬)

    আলোচিত ১০ (১৭ এপ্রিল ২০২৬)

    ১৭ এপ্রিল ২০২৬, ১৯:১১