Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

‘ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র’

দ্য জেরুজালেম পোস্ট
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২৩:০৩
‘ইসরায়েলকে লেবাননে বোমা হামলা চালাতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র’

ডোনাল্ড ট্রাম্প

লেবাননে আর কোনো ‘বোমা হামলা চালাবে না’ ইসরায়েল। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘আর লেবাননে বোমা হামলা চালাবে না ইসরায়েল। তাদের এমনটা করতে নিষেধ করেছে যুক্তরাষ্ট্র।’

ট্রাম্প নিশ্চিত করেন, যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে আলাদাভাবে কাজ করবে এবং ‘হিজবুল্লাহ পরিস্থিতি উপযুক্তভাবে মোকাবিলা করবে।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘যথেষ্ট হয়েছে!!!’

বৃহস্পতিবার প্রাথমিক ঘোষণার পর যুদ্ধবিরতি নিশ্চিত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি এটিকে ‘লেবাননের সঙ্গে একটি ঐতিহাসিক শান্তি চুক্তির সুযোগ’ বলে উল্লেখ করেন।

পরে এক বিবৃতিতে নেতানিয়াহু দাবি করেন, ট্রাম্পের অনুরোধেই গ্রহণ করা হয়েছে এই চুক্তি। তিনি বলেছেন, ইসরায়েল ‘লেবানন সরকারের সঙ্গে সমন্বিত কূটনৈতিক ও সামরিক সমাধান এগিয়ে নেওয়ার সুযোগ দেবে।’

তিনি মধ্যপ্রাচ্যে পরিবর্তন আনা এবং ‘বড় সাফল্য’ অর্জনে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি এর মধ্যে উল্লেখ করেন ‘নিকট ও দূরের হুমকি’ দূর করার কথাও।

নেতানিয়াহুর মতে, নিকটবর্তী হুমকি ছিল সন্ত্রাসীদের অনুপ্রবেশ এবং অ্যান্টি-ট্যাংক হামলা। আর দূরের হুমকি হলো ‘ইসরায়েলের শহর ধ্বংসের উদ্দেশ্যে নাসরাল্লাহর জমা করা ১ লাখ ৫০ হাজার ক্ষেপণাস্ত্র ও রকেট।’

প্রধানমন্ত্রী দাবি করেন, এই দুই ধরনের হুমকিই এখন দূর করা হয়েছে এবং উত্তর সীমান্তে ‘মাউন্ট হারমোন থেকে গোলান মালভূমি হয়ে ইয়ারমুক পর্যন্ত’ গড়ে তোলা হয়েছে একটি নিরাপত্তা বাফার জোন।

তিনি আরও জানান, ধ্বংস করা হয়েছে হিজবুল্লাহর ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ও রকেট মজুদ।

তিনি বললেন, ‘তারা আমাদের ঘিরে তৈরি করতে চেয়েছিল আগুনের বলয়; আমরা তার বদলে তৈরি করেছি নিরাপত্তার বলয়।’

তবে তিনি স্পষ্ট করেন, কাজ এখনো শেষ হয়নি।

তার ভাষ্য, ‘বাকি থাকা রকেট ও ড্রোন হুমকি মোকাবিলা এবং হিজবুল্লাহকে ভেঙে ফেলার বিষয়ে আমাদের পরিকল্পনা আছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি।

যুক্তরাষ্ট্রলেবাননডোনাল্ড ট্রাম্পইসরায়েলি হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    তিন সন্তানকে বিষপান করিয়ে বাবারও বিষপান, মৃত্যু ৩ শিশুর

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    বিশ্ববিদ্যালয়ের পাশের জঙ্গল থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ উদ্ধার

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, তৌসিফ ও সাদনিমা

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    গ্রিনল্যান্ডের ওপর ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ পেয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প

    হোয়াইট হাউজে সিএনএন, এমএস নাও ও পলিটিকো নিষিদ্ধ করলেন ট্রাম্প