Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১৫:৪০
কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১

ইউক্রেনের কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে একজন দমকলকর্মী কাজ করছেন। ছবি : রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার ভোরে চালানো এ হামলায় অন্তত একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া রাতভর কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৬৯টি ড্রোন নিক্ষেপ করে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৩৯টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারেনি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, হামলায় শহরের দুই জেলায় একটি গুদাম এলাকা ও একটি অ-আবাসিক ভবনে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দুটি বড় গুদামে আগুন জ্বলতে এবং দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখা যায়।

চলতি জুলাই মাসেই কিয়েভ ও এর আশপাশে রুশ হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, মাসের শুরু থেকে রাশিয়া ৫৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে মাত্র চারটি ভূপাতিত করা সম্ভব হয়েছে।

এদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পৃথক এক হামলায় দুইজন নিহত হয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের তৈরি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়ে আসছেন। বুধবার তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় একজন নিহত এবং বেশ কয়েকটি শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র : রয়টার্স

ইউক্রেন যুদ্ধরাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেপণাস্ত্র কর্মসূচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প