Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব, গ্রিসে প্রাণ গেল তিন দমকলকর্মীর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:০৪
ইউরোপ জুড়ে দাবানলের তাণ্ডব, গ্রিসে প্রাণ গেল তিন দমকলকর্মীর

ছবি: রয়টার্স

গ্রিস, স্পেন, ফ্রান্স, তুরস্ক ও পর্তুগালে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিসের ক্রিট দ্বীপ ও পেলোপনিজ অঞ্চলে আগুন নেভাতে গিয়ে তিন দমকলকর্মীর মৃত্যু হয়েছে। একই সময়ে ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গ্রিসের ক্রিট দ্বীপে প্রবল দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি গ্রাম খালি করা হয়। দ্বীপের পশ্চিমাঞ্চলের রেথিমনো এলাকায় আগুনের মধ্যে আটকা পড়ে দুই দমকলকর্মী নিহত হন।

অন্যদিকে, দক্ষিণ পেলোপনিজের গিথেইও বন্দরনগরের কাছে অচেতন অবস্থায় উদ্ধার করা আরেক দমকলকর্মী পরে মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্রিটে একাধিক স্থানে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। সবচেয়ে বড় আগুনের বিস্তৃতি ছিল প্রায় ১৫ কিলোমিটার। নিহত দুই দমকলকর্মীর গ্রামের বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, গ্রিসের পারোস ও লেসবস দ্বীপ এবং মূল ভূখণ্ডের ট্রিফিলিয়া এলাকাতেও দাবানল ছড়িয়ে পড়েছে। তুরস্কের মুগলা প্রদেশে আগুনের কারণে ফেতিয়ে-আন্তালিয়া মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটি হাসপাতালের অংশবিশেষ খালি করা হয়েছে।

স্পেনে গ্রীষ্মের চতুর্থ তাপপ্রবাহ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, মাদ্রিদের কাছে দাবানল নিয়ন্ত্রণে আনতে পরবর্তী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ তাপমাত্রা, কম আর্দ্রতা ও দমকা হাওয়ার কারণে আগুন আবারও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

মাদ্রিদের পশ্চিমে আভিলা প্রদেশের বুরগোহন্দো এলাকায় এরই মধ্যে ৪৩ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। এটিকে স্পেনের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল হিসেবে বিবেচনা করা হচ্ছে। চলতি বছর দেশটিতে মোট দুই লাখ সাত হাজার হেক্টরের বেশি জমি আগুনে পুড়েছে।

আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসায় টলেডো, মাদ্রিদ, আভিলা ও কাস্তেয়োন এলাকার হাজারো বাসিন্দাকে বাড়ি ফিরতে অনুমতি দেওয়া হয়েছে। তবে ভ্যালেন্সিয়ার উত্তর-পশ্চিমের ভাল দ’উইশো এলাকায় আগুন এখনো নিয়ন্ত্রণের বাইরে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিরন্দ অঞ্চলেও বড় দাবানল আপাতত নিয়ন্ত্রণে থাকলেও কয়েকটি স্থানে আবার আগুন জ্বলে উঠেছে। ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ও শুষ্ক বাতাসের কারণে নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ক্ষেপণাস্ত্র ও রকেট তৈরিতে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ শিল্পকারখানাগুলো রক্ষায় বিশেষ ব্যবস্থা নিয়েছে দেশটির দমকল বাহিনী।

স্পেনের আলমেরিয়ায় চলতি মাসের শুরুতে দাবানলে গুরুতর দগ্ধ এক নারী হাসপাতালে মারা গেছেন। ওই দাবানলে যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও স্পেনের নাগরিকসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে, প্রতিবেশী পর্তুগালের উত্তর-পূর্বাঞ্চলের ভিলা রিয়াল জেলাতেও দাবানল জ্বলছে। স্থানীয় পানি শোধনাগার ও গ্যাস ডিপোর নিরাপত্তায় সতর্ক নজরদারি চালানো হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব জুড়ে তাপমাত্রা বাড়ছে। ইউরোপ সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ হওয়ায় সেখানে তাপপ্রবাহ ও দাবানলের তীব্রতা ক্রমেই বাড়ছে।

সূত্র : বিবিসি 

গ্রিসদমকলকর্মীইউরোপে তাপপ্রবাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে