বৈশ্বিক সংকট মোকাবিলায় পরমাণু শক্তিই সমাধান : রসাটম প্রধান

সংগৃহীত ছবি
জলবায়ু পরিবর্তন, জ্বালানি রূপান্তর ও ভূ-রাজনৈতিক অস্থিরতার মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় পারমাণবিক শক্তিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান বলে মন্তব্য করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
তিনি বলেছেন, ‘সব দেশের জন্য এই প্রযুক্তিতে সমান প্রবেশাধিকার নিশ্চিত করা বৈশ্বিক জ্বালানি এজেন্ডার প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।’
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আটমিক ডেজ ফোরামে ‘মানুষ ও পৃথিবীর জন্য পারমাণবিক শক্তি’ শীর্ষক অধিবেশনে এ কথা বলেন তিনি। অধিবেশনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারমাণবিক প্রযুক্তির ভূমিকা বিশেষ গুরুত্ব পায়।
লিখাচেভ জানান, চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহৃত জ্বালানি বারবার পুনঃপ্রক্রিয়াকরণ করতে পারবে। এতে পারমাণবিক বর্জ্য কমবে।
অধিবেশনে আরও বক্তব্য দেন তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারসলান বায়রাক্তার এবং বিশ্ব পারমাণবিক সমিতির মহাপরিচালক সামা বিলবাও ই লিওন।



