Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চীন

শেনজেনে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প, শি জিনপিং ও পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৫১
শেয়ার করুন:
শেনজেনে রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প, শি জিনপিং ও পুতিন

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে এপেক সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : রয়টার্স

চীনের শেনজেনে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার তিন নেতার প্রারম্ভিক বক্তব্যের পর বৈঠক শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে চলে এই আলোচনা। তবে বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি।

এর আগে, বৈঠকের শুরুতে ট্রাম্প একে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বিশ্বের তিন বৃহৎ দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। দেশ তিনটির কাছেই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভান্ডার রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরা ইতিহাস তৈরি করছি।’ অতীতের মার্কিন নেতাদের সমালোচনা করে তিনি বলেছেন, মতবিরোধ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ দেশের নেতাদের সঙ্গে আলোচনায় বসার সুযোগ তারা এড়িয়ে গেছেন। তার ভাষায়, ‘আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি।’

ট্রাম্প আরও বলেছেন, বিশ্বজুড়ে আলোচিত সব সমস্যা নিয়ে তিন নেতা কথা বলবেন। এর আগে পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন তিনি। পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার জন্য তিন দেশ বিশেষভাবে উপযুক্ত বলে মন্তব্য করে ট্রাম্প বলেছেন, ‘দেখা যাক, আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারি কি না।’

শি জিনপিং এই সম্মেলনকে ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, বড় শক্তিগুলো শান্তিপূর্ণভাবে সহাবস্থান করলে বিশ্ব শান্তিতে থাকে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিন দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

পারমাণবিক অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ ও ধ্বংস করে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন শি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। শি বলেছেন, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া যায় না, এমন যুদ্ধ কখনোই লড়া উচিত নয়। এটি ঠেকাতে সব ধরনের চেষ্টা চালাতে হবে।’

তিন দেশের সম্পর্কের বিষয়ে শি বলেছেন, বড় শক্তিগুলোর উচিত একে অপরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও গুরুত্বপূর্ণ স্বার্থের প্রতি সম্মান দেখানো। সংবেদনশীল বিষয়ে একে অপরের সীমারেখা অতিক্রম করা উচিত নয়। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অবনতি এড়াতে তাইওয়ান প্রশ্নে ওয়াশিংটনকে ‘সঠিক কাজ’ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

শেনজেনে এক মঞ্চে ট্রাম্প, শি, পুতিন

১৯ নভেম্বর ২০২৬

জ্বালানি সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা রক্ষায় তিন দেশের সমন্বয় বাড়ানোর ওপর জোর দিয়েছেন শি। নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক এবং সংকটের সময় যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন তিনি। একই সঙ্গে স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিহার এবং অর্থনৈতিক বিচ্ছিন্নতা ও সরবরাহব্যবস্থার সম্পর্ক ছিন্ন করার নীতি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন গঠনমূলকভাবে সহযোগিতা করলে বিশ্ব স্থিতিশীলতা জোরদার হতে পারে। বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনার কথা বলেছেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ট্রাম্পের উদ্যোগে এর আগে দুই নেতার বৈঠকে মূলত ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছিল। প্রারম্ভিক বক্তব্যে পুতিন আরও বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ হিসেবে পরিচয়ের পাশাপাশি আন্তর্জাতিক শান্তি রক্ষার দায়িত্বও রয়েছে তিন দেশের।

সূত্র: আলজাজিরা 

এপেক সম্মেলনশেনজেনট্রাম্প-পুতিন-শি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে