Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

ভিয়েতনামে স্পিডবোট ডুবে প্রাণ গেল ভারতীয় ১৫ পর্যটকের

এএফপি ও এপি
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৭:৫৫
ভিয়েতনামে স্পিডবোট ডুবে প্রাণ গেল ভারতীয় ১৫ পর্যটকের

সংগৃহীত ছবি

দক্ষিণ ভিয়েতনামের ফু কুওক দ্বীপের কাছে একটি স্পিডবোট উল্টে অন্তত ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ আজ শনিবার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, স্পিডবোটটিতে মোট ৩২ ভারতীয় পর্যটক এবং ৪ ক্রু ছিলেন।

দুর্ঘটনার পর ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দুপুরের পর স্পিডবোটটি জনপ্রিয় পর্যটনস্থল হন মে রুত নোয়াই দ্বীপ থেকে রওনা দিয়ে আন থোই আন্তর্জাতিক বন্দরের দিকে ফিরছিল। পর্যটন এলাকাটি থেকে মাত্র ৪০০ মিটার দূরে থাকা অবস্থায় বোটটি উল্টে যায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা পানি থেকে ভিকটিমদের টেনে তুলছেন। তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেসকে জানিয়েছেন, ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কাছাকাছি থাকা অন্য বোটগুলো দ্রুত এগিয়ে আসে এবং যাত্রীদের উদ্ধার করা শুরু করে। অনেক পর্যটক বোটের ভেতরে আটকা পড়ে থাকায় উদ্ধার অভিযান বেশ কঠিন হয়ে পড়েছিল।

হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় ভিয়েতনামি কর্তৃপক্ষের উদ্ধার অভিযান এখনো চলছে। ভিকটিমদের পরিবারের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের জন্য ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং হো চি মিন সিটিতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দূতাবাস আরও জানায়, ‘ঘটনার সঠিক ও বিস্তারিত বিবরণ জানার চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ভিয়েতনামের হা লং বে-তে এক ভয়াবহ বজ্রঝড়ের সময় ‘ওয়ান্ডার সি’ নামের একটি পর্যটকবাহী বোট ডুবে ৩৯ জনের মৃত্যু হয়েছিল। এটি ছিল ভিয়েতনামের ইতিহাসের অন্যতম ভয়াবহ নৌ-দুর্ঘটনা।

থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফু কুওক দ্বীপটি ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হিসেবে পরিচিত। আর হন মে রুত দ্বীপটি ফু কুওক থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সাদা বালুর সৈকত এবং স্বচ্ছ সবুজ পানির আকর্ষণে প্রতি বছর লাখ লাখ পর্যটক এই দুই দ্বীপে ঘুরতে আসেন।

ভিয়েতনামস্পিডবোট ডুবিভারতীয় পর্যটকমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের