Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

ট্রাম্পের সফর ঘিরে ফিলিপাইনে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার দুই শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১৩:৫১
শেয়ার করুন:
ট্রাম্পের সফর ঘিরে ফিলিপাইনে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার দুই শতাধিক

যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন দিচ্ছেন কয়েকজন বিক্ষোভকারী। ছবি / রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিপাইন সফর ঘিরে দেশটিতে বিক্ষোভ হয়েছে। গতকাল মঙ্গলবার ট্রাম্প ম্যানিলায় পৌঁছানোর আগে রাজধানীসহ বিভিন্ন শহরে রাজপথে নামেন শিক্ষার্থী, অধিকারকর্মী ও স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সদস্যরা। তাদের স্লোগান ছিল, ‘ট্রাম্প বিদায় নাও’। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষও হয়েছে।

এশিয়া সফরের প্রথম ধাপে মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছান ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সরকার তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। তবে সরকারের এই আয়োজনের বিপরীতে রাজধানী ম্যানিলা ও সেবু শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ চলে।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের ২০২৬ সালের সম্মেলন শুরু হয় রবিবার। এ উপলক্ষে ম্যানিলায় বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলন শুরুর দিন থেকেই বিক্ষোভকারীরা রাজপথে নামেন। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রবিবার দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভূমিকার সমালোচনা করেছে বিভিন্ন নাগরিক সংগঠন। তবে ফিলিপাইনের পুলিশ দাবি করেছে, তারা ‘সর্বোচ্চ সহনশীলতা’ দেখিয়েছে এবং কোনো অন্যায় করেনি। প্রেসিডেন্ট মার্কোসের দপ্তরের এক মুখপাত্র রবিবার বিক্ষোভকারীদের আঞ্চলিক সম্মেলনের সময় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এ সময় আমাদের ঐক্যবদ্ধ থাকা উচিত। অন্য দেশগুলোর কাছে ফিলিপাইনের ভাবমূর্তি নষ্ট করবেন না।’

তবে বিক্ষোভকারীদের নেতাদের দাবি, পুলিশের কঠোর অবস্থান মানুষকে আরও বেশি ক্ষুব্ধ করেছে। ট্রাম্প ম্যানিলায় পৌঁছানোর সময় ১০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন বলে আগে ধারণা দিয়েছিলেন তারা। এ পরিস্থিতিতে বিক্ষোভস্থলগুলোর একটিতে নিরাপত্তা জোরদার করে পুলিশ।

আরও পড়ুন

ট্রাম্প-শির সঙ্গে ঐতিহাসিক সম্মেলনে যোগ দিতে পুতিন এখন চীনে

১৮ নভেম্বর ২০২৬

নাগরিক সংগঠনের নেতা রেমন্ড পালাতিনো মঙ্গলবার স্থানীয় একটি বেতারকে বলেন, ‘ফিলিপিনোরা কী ধরনের বিক্ষোভের আয়োজন করেছে, তা পুরো বিশ্বকে দেখাতে চাই আমরা। মার্কোস যদি ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনা দেন, আমাদের পক্ষ থেকে থাকবে বিক্ষোভ।’



তবে এই বিক্ষোভকে ফিলিপাইনের সব মানুষের ট্রাম্পবিরোধী মনোভাবের প্রতিফলন বলা যাবে না। পিউ রিসার্চ সেন্টারের ফেব্রুয়ারি ও মার্চের এক জরিপে দেখা গেছে, আন্তর্জাতিক বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ট্রাম্পের ওপর আস্থা রয়েছে দেশটির ৬৮ শতাংশ মানুষের। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আস্থার চেয়ে এ হার বেশি।



সূত্র : টাইম 



ফিলিপাইনট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভম্যানিলায় বিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন