বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

মিথ্যা বলার যুগ শেষ! কোথায় আছেন শনাক্ত করবে বিজ্ঞান

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

জাকার্তা থেকে ম্যানিলা, দক্ষিণ-পূর্ব এশিয়া ঝুঁকছে রাশিয়ার দিকে

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৫:০৩
জাকার্তা থেকে ম্যানিলা, দক্ষিণ-পূর্ব এশিয়া ঝুঁকছে রাশিয়ার দিকে

১৩ এপ্রিল মস্কোর ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ডানদিকে) এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো। ছবি : এপি

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের কারণে বিশ্বব্যাপী ব্যাপক জ্বালানি ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে রাশিয়ার দিকে না ঝুঁকতে সতর্ক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

স্থানীয় সময় মঙ্গলবার ব্রুনাইতে দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলোর সংগঠনের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস এ আহ্বান জানিয়েছেন।

দেশগুলোকে ‘বৃহত্তর প্রেক্ষাপট’ দেখার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তেল কেনার মাধ্যমে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করা হচ্ছে।

কিন্তু জ্বালানি ও সারের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলো মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুদ্ধের কারণে এ দুই খাতে ব্যাপক সংকট তৈরি হয়েছে। এজন্য ইইউর সতর্কবার্তাগুলো উপেক্ষা করেই মস্কোর সঙ্গে চুক্তি করতে যাচ্ছে এ অঞ্চলের দেশগুলো।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো মস্কোয় ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর গত সপ্তাহে ঘোষণা করেছেন, তারা ১৫০ মিলিয়ন ব্যারেল পর্যন্ত রুশ অপরিশোধিত তেল আমদানি করবেন।

যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত ফিলিপাইন মার্চ মাসে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো রুশ অপরিশোধিত তেলের চালান পেয়েছে। থাইল্যান্ড সার কেনার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে বলে জানা গেছে। অন্যদিকে ভিয়েতনাম রাশিয়ার সঙ্গে বহু আগে করা একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছিল, যে চুক্তিটির প্রয়োজনীয়তা এখন আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

রাশিয়ার জন্য এই সংকট এরই মধ্যে অপ্রত্যাশিত লাভের সুযোগ এনে দিয়েছে। আকাশছোঁয়া জ্বালানির মূল্য এবং ব্যাপক ঘাটতির কারণে সমুদ্রপথে নিষেধাজ্ঞাভুক্ত রুশ তেল কেনার জন্য দেশগুলো হুমড়ি খেয়ে পড়ছে। এ ক্ষেত্রে আবার মস্কো দিচ্ছে বিশেষ অস্থায়ী ছাড়। এতে রাশিয়া বহু বিলিয়ন ডলার মুনাফা অর্জন করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে একঘরে করার পশ্চিমা প্রচেষ্টা রুখে দিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, একের পর এক চুক্তি স্বাক্ষরিত হওয়াই প্রমাণ করে মধ্যপ্রাচ্যের এই সংঘাত রাশিয়াকে দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে আরও শক্তিশালী অবস্থান করে দিচ্ছে।

রাশিয়াইরান যুদ্ধদক্ষিণ-পূর্ব এশিয়া
    শেয়ার করুন:
    Advertisement
    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    শাকিব-আদনানের ‘জয়ধ্বনি’, ২৪ ঘণ্টায় দেড় কোটি

    ২৬ এপ্রিল ২০২৬, ২০:৫৪

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    রাজধানীর নিউমার্কেটে ফিল্মি স্টাইলে গুলি

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:৪৮

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    সুদ বেশি সময় কম কঠিন শর্ত

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৪

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে শত্রুপক্ষ

    ২৯ এপ্রিল ২০২৬, ০০:১৪

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে হয়েছে লাগামহীন দুর্নীতি

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৪২

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ঢাকার রাজপথে শীর্ষ সন্ত্রাসী টিটনকে গুলি করে হত্যা

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:২৭

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    সিরিজটা বাংলাদেশের হোক চট্টগ্রামেই

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৪৩

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    না কাটলে ডুবছে, কাটলে পচছে

    ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:১২

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    তদন্তে মিলল লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের বিস্তারিত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৫

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    কৃষির যান্ত্রিকীকরণে সহযোগিতা করতে চায় বেলারুশ

    ২৮ এপ্রিল ২০২৬, ২৩:২২

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ‘ক্ষমতাধর’ ক্যাডারে পিছিয়ে নারীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ২১:৫১

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    ২৯ এপ্রিল ২০২৬, ০৫:২৯

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    আ. লীগের পতনে নির্বাচনী লড়াইয়ে মুখোমুখি বিএনপি-জামায়াত

    ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ব্রিটিশ রাজদম্পতির সফর ঘিরে হোয়াইট হাউজে জমকালো আয়োজন

    ২৮ এপ্রিল ২০২৬, ২২:৫৪

    advertiseadvertise