Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আফ্রিকা

সামাজিক মাধ্যমে কেন এত জনপ্রিয় বুরকিনা ফাসোর তরুণ প্রেসিডেন্ট?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৪:০০
সামাজিক মাধ্যমে কেন এত জনপ্রিয় বুরকিনা ফাসোর তরুণ প্রেসিডেন্ট?

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে সাম্প্রতিক বছরগুলোয় আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন। মাত্র ৩৪ বছর বয়সে ক্ষমতায় এসে বিশ্বের অন্যতম কনিষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে পরিচিতি পান তিনি। তবে শুধু বয়স নয়, পশ্চিমা শক্তির সমালোচনা, জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থান, সামরিক নেতৃত্ব এবং সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি বিশ্ব জুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।

ইব্রাহিম ট্রাওরের জন্ম ১৪ মার্চ ১৯৮৮ সালে বুরকিনা ফাসোর মৌহুন প্রদেশে। তিনি বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিষয়ে পড়াশোনা করলেও পরে সেনাবাহিনীতে যোগ দেন। ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন সামরিক অভিযানে অংশ নিয়ে তিনি সেনাবাহিনীতে পরিচিতি লাভ করেন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তী প্রেসিডেন্ট পল-অঁরি সানদাওগো দামিবাকে ক্ষমতাচ্যুত করে দেশের নেতৃত্ব গ্রহণ করেন ট্রাওরে। এরপর তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন।

নানা কারণেই আলোচনায় থাকেন ট্রাওরে। তার সবচেয়ে আলোচিত অবস্থান হলো ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলোর প্রভাব কমানোর চেষ্টা। তিনি দাবি করেন, বহু দশক ধরে আফ্রিকার সম্পদ বিদেশি শক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছে এবং এর ফলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল পায়নি। তার সরকার ফরাসি সেনাদের বুরকিনা ফাসো থেকে চলে যেতে বলেন। একই সঙ্গে রাশিয়া, তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গে নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেয়।


আরও পড়ুন

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো

২৭ জুন ২০২৬



স্বর্ণসহ খনিজ সম্পদের ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগ নিয়েছেন ট্রাওরে। বুরকিনা ফাসো আফ্রিকার অন্যতম স্বর্ণ উৎপাদনকারী দেশ। তিনি মনে করেন, দেশের সম্পদের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছানো উচিত।

২০১৫ সাল থেকে জঙ্গি হামলায় বিপর্যস্ত বুরকিনা ফাসো। ট্রাওরে ক্ষমতায় এসে সেনাবাহিনী পুনর্গঠন, স্বেচ্ছাসেবী প্রতিরক্ষাবাহিনী গঠন এবং নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেন। যদিও সমালোচকরা বলছেন, নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি এখনো পুরোপুরি হয়নি।

ট্রাওরের সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা বেশ। আফ্রিকার তরুণদের কাছে ট্রাওরে এক ধরনের প্রতীক হয়ে উঠেছেন। বিশেষ করে টিকটক, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) ও ইউটিউবে তাকে নিয়ে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়ে। তবে এসব কনটেন্টের একটি বড় অংশ অতিরঞ্জিত বা যাচাইবিহীন বলেও গবেষকরা সতর্ক করেছেন। অনেক সময় তার নামে ভুয়া উক্তি, সম্পাদিত ভিডিও বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বক্তব্যও প্রচারিত হয়।

ট্রাওরের নামে সামাজিক মাধ্যমে অসংখ্য উক্তি প্রচারিত হলেও সেগুলোর অনেকগুলোর নির্ভরযোগ্য উৎস নেই। নিচে তার কয়েকটি নথিভুক্ত বা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে প্রকাশিত বক্তব্যের মূলভাব তুলে ধরা হলো।

‘একজন দাস, যে নিজের বিদ্রোহ করতে পারে না, সে করুণার যোগ্য নয়।’

এই বক্তব্য তিনি আফ্রিকার জনগণকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানাতে ব্যবহার করেন। এটি তার সবচেয়ে বেশি উদ্ধৃত বক্তব্যগুলোর একটি।

‘আমরা জানি কোথায় যেতে চাই, আর সেখানে পৌঁছানোর পথও আমরা খুঁজে নেব।’

দেশের ভবিষ্যৎ ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে তিনি এ ধরনের বক্তব্য একাধিকবার দিয়েছেন।

‘আফ্রিকার সম্পদ আফ্রিকার মানুষের উন্নয়নের জন্য ব্যবহার হওয়া উচিত।’

প্রাকৃতিক সম্পদের মালিকানা ও অর্থনৈতিক স্বাধীনতার প্রশ্নে এটি তার অন্যতম প্রধান রাজনৈতিক বার্তা।

ট্রাওরের সমর্থকরা তাকে আফ্রিকার নতুন প্রজন্মের স্বাধীনচেতা নেতা হিসেবে দেখেন। তাদের মতে, তিনি বিদেশি প্রভাব কমিয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন।

ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেবুরকিনা ফাসোতরুণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে