Agamir Somoy E-Paper
শনিবার, ২৭ জুন, ২০২৬
আগামীর সময়
গাছ থেকে পেরেক তোলেন ওয়াহিদ
শনিবার, ২৭ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাব্য রোডম্যাপ

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৩:৪৪
আর্জেন্টিনার ফাইনালে ওঠার সম্ভাব্য রোডম্যাপ

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ বত্রিশ নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। ৪ জুলাই ভোর ৪টায় মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আলবিসেলেস্তেদের নকআউট পরীক্ষা। সমীকরণ বলছে, নক-আউটের কঠিন বাধা পেরোতে পারলে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার পথটা আর্জেন্টিনার জন্য বেশ মসৃণ হতে পারে।

ফাইনালে যাওয়ার মিশনের প্রথম ধাপে আগামী শনিবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পুরুষ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসেবে নকআউটে উঠে চমক দেখালেও শক্তির বিচারে লিওনেল স্কালোনির দলের চেয়ে অনেক পিছিয়ে তারা। ফলে এই ম্যাচে আর্জেন্টিনাকেই স্পষ্ট ফেভারিট ধরা হচ্ছে।

আরও পড়ুন

দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা

২৭ জুন ২০২৬

কেপ ভার্দকে হারাতে পারলে শেষ ১৬ বা প্রি-কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মিশর অথবা অস্ট্রেলিয়া। ৮ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে আলবিসেলেস্তেরা যাদেরই পাক না কেন, নকআউটের চাপ সামলে সালাহদের মিশর বা অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটা আর্জেন্টিনার জন্য খুব একটা অসম্ভব হওয়ার কথা নয়।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১২ জুলাই কানসাস সিটিতে আর্জেন্টিনার সামনে পড়তে পারে সুইজারল্যান্ড, গ্রুপ ‘কে’-র চ্যাম্পিয়ন (পর্তুগাল বা কলম্বিয়া) অথবা গ্রুপ পর্বের অন্যতম সেরা একটি তৃতীয় স্থান অধিকারী দল। এই ধাপে পর্তুগাল বা কলম্বিয়ার মতো লাতিন শক্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকলেও ফ্রান্স বা স্পেনের মতো ইউরোপীয় পরাশক্তিদের এই স্তরে এড়াতে পারাটা আর্জেন্টিনার ফাইনাল যাত্রার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট।

আরও পড়ুন

জর্ডানের বিপক্ষে বেঞ্চে থাকছেন মেসি

২৭ জুন ২০২৬

ফাইনালে ওঠার ঠিক আগের ধাপে আর্জেন্টিনার জন্য অপেক্ষা করতে পারে টুর্নামেন্টের সবচেয়ে বড় হাইভোল্টেজ ম্যাচ। ১৫ জুলাই আটলান্টায় সেমিফাইনালের মঞ্চে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল! তবে সেমিফাইনালে আসতে হলে ব্রাজিলকে পেরোতে হবে জাপান, নরওয়ে কিংবা মেক্সিকোর মতো বাধা। ব্রাজিল যদি তাদের বাধা পেরিয়ে আসতে পারে, তবে ফাইনালে যাওয়ার ঠিক আগের ধাপে ফুটবলবিশ্ব দেখবে এক ব্লকবাস্টার ‘সুপার ক্লাসিকো’। আর ব্রাজিল যদি কোনো কারণে অঘটনের শিকার হয়ে ছিটকে যায়, তবে আর্জেন্টিনার ফাইনালের পথ আরও সহজ হয়ে যাবে।

এই রোডম্যাপের সবচেয়ে ইতিবাচক দিক হলো¸আর্জেন্টিনা বিশ্বকাপ ড্রয়ের যে প্রান্তে রয়েছে, তার ঠিক উল্টো প্রান্তে পড়েছে ইউরোপের সব জায়ান্ট দলগুলো। ফ্রান্স, জার্মানি, স্পেন, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস রয়েছে ব্র্যাকেটের অন্য প্রান্তে। অর্থাৎ, এই পরাশক্তিরা নিজেদের মধ্যে লড়াই করে একে অপরকে টুর্নামেন্ট থেকে বিদায় করবে। ফলে কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্স বা স্পেনের মতো দলগুলো ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে না। সব ঠিক থাকলে আগামী ২০ জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আরও একটি বিশ্বকাপ ফাইনাল খেলতে দেখা যেতে পারে লিওনেল মেসির আর্জেন্টিনাকে।

আর্জেন্টিনাবিশ্বকাপ ফাইনাললিওনেল মেসি২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৮ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    পানামা
    ০
    ইংল্যান্ড
    ০
    ২৮ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ক্রোয়েশিয়া
    ০
    ঘানা
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৫:৩০ টা
    কলম্বিয়া
    ০
    পর্তুগাল
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৫:৩০ টা
    কঙ্গো
    ০
    উজবেকিস্তান
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    আলজেরিয়া
    ০
    অস্ট্রিয়া
    ০
    ২৮ জুন ২০২৬
    সকাল ৮:০০ টা
    জর্ডান
    ০
    আর্জেন্টিনা
    ০
    ফরাসি রণতরীর ধাক্কায় ডুবে গেল নরওয়ের ‘ড্রাকার’

    ফরাসি রণতরীর ধাক্কায় ডুবে গেল নরওয়ের ‘ড্রাকার’

    ২৭ জুন ২০২৬, ০২:০২

    অতি চালাকি করতে গিয়ে নরওয়ের গলায় দড়ি

    অতি চালাকি করতে গিয়ে নরওয়ের গলায় দড়ি

    ২৭ জুন ২০২৬, ০৯:২৫

    বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত

    বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত

    ২৭ জুন ২০২৬, ০০:১৮

    কাঁটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

    কাঁটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, আহত ২

    ২৭ জুন ২০২৬, ০৩:২২

    খামারিদের অপমানের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

    খামারিদের অপমানের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

    ২৭ জুন ২০২৬, ০০:২৬

    ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

    ২৭ জুন ২০২৬, ০৪:৫০

    রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন

    রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন

    ২৭ জুন ২০২৬, ০১:৫৬

    দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা

    দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা

    ২৭ জুন ২০২৬, ০৮:০১

    উরুগুয়েকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

    উরুগুয়েকে বিদায় করে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন

    ২৭ জুন ২০২৬, ০৬:১৫

    ৩.৫ ট্রিলিয়ন ইউরো ঋণে ফ্রান্স, সতর্কবার্তা অর্থনীতিবিদদের

    ৩.৫ ট্রিলিয়ন ইউরো ঋণে ফ্রান্স, সতর্কবার্তা অর্থনীতিবিদদের

    ২৭ জুন ২০২৬, ০৫:২৬

    আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন

    আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন

    ২৭ জুন ২০২৬, ০৯:৪২

    ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

    ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

    ২৭ জুন ২০২৬, ০১:০৬

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৯২০, ধীর উদ্ধারকাজে ক্ষোভ

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ৯২০, ধীর উদ্ধারকাজে ক্ষোভ

    ২৭ জুন ২০২৬, ০৪:০৭

    দুপুরের মধ্যে ৬ অঞ্চলে হতে পারে ঝড়

    দুপুরের মধ্যে ৬ অঞ্চলে হতে পারে ঝড়

    ২৭ জুন ২০২৬, ০৭:২৭

    সহিংসতার জবাব সহিংসতায় দেওয়া হবে

    সহিংসতার জবাব সহিংসতায় দেওয়া হবে

    ২৭ জুন ২০২৬, ০৮:১৪

    advertiseadvertise