মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
বিকিরণের মধ্যেও কীভাবে টিকে আছে বন্যপ্রাণী?

বিকিরণের মধ্যেও কীভাবে টিকে আছে বন্যপ্রাণী?

মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • সর্বশেষ
  • ইপেপার
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব

ট্রাম্পের শুল্ক হুমকি ঠেকাতে ‘ট্রেড বাজুকা’ চায় ব্রিটিশ ব্যবসায়ীরা

যুক্তরাজ্য প্রতিনিধিপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০০:২০
ট্রাম্পের শুল্ক হুমকি ঠেকাতে ‘ট্রেড বাজুকা’ চায় ব্রিটিশ ব্যবসায়ীরা

সংগৃহীত ছবি

ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক হুমকির পর যুক্তরাজ্যের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদলে ‘ট্রেড বাজুকা’ তৈরির আহ্বান জানিয়েছেন ব্রিটিশ ব্যবসায়ীরা।

ব্রিটিশ চেম্বারস অব কমার্স বলছে, যুক্তরাজ্যের ‘অপর্যাপ্ত অর্থনৈতিক নিরাপত্তা’ প্রবৃদ্ধি ও কর্মসংস্থানকে ফেলছে ঝুঁকিতে। বছরের পর বছর অবহেলার কারণে ব্যবসাগুলো বৈশ্বিক ধাক্কার মুখে অরক্ষিত হয়ে পড়েছে বলে সতর্ক করেছে সংগঠনটি।

গত সপ্তাহে ট্রাম্প হুমকি দেন, মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর প্রভাব ফেলা ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স বাতিল না করলে যুক্তরাজ্যের ওপর আরোপ করা হবে ‘বড় শুল্ক’।

নতুন এক প্রতিবেদনে মন্ত্রীদের এমন আইন আনার আহ্বান জানিয়েছে ব্রিটিশ চেম্বারস অব কমার্স, যাতে অর্থনৈতিক চাপ মোকাবিলায় শুল্ক, বাজারে প্রবেশাধিকার সীমিত করা, বিনিয়োগ যাচাই কঠোর করা এবং ভর্তুকি নিয়ন্ত্রণের মতো ব্যবস্থা নেওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘অর্থনৈতিক জবরদস্তির হুমকি মোকাবিলায় সরকারের অস্ত্রাগারে একটি ‘ট্রেড বাজুকা’ যুক্ত করতে হবে।’

ইউরোপীয় ইউনিয়নের এমন একটি ব্যবস্থা ইতিমধ্যে রয়েছে, যাকে বলা হয় অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট। এর মাধ্যমে পণ্য ও সেবা বাণিজ্য, সরকারি ক্রয়, আর্থিক বাজার, সম্পত্তির অধিকার এবং বিদেশি বিনিয়োগে সীমাবদ্ধতা আরোপ করতে পারে ইইউ৷

ব্রিটিশ চেম্বারস অব কমার্সের মহাপরিচালক শেভন হ্যাভিল্যান্ড বলছিলেন, ‘যুক্তরাজ্যের অপর্যাপ্ত অর্থনৈতিক নিরাপত্তা প্রবৃদ্ধি, প্রতিযোগিতা ও জাতীয় শক্তির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে; অথচ বিষয়টি এখনো পাচ্ছে না প্রয়োজনীয় গুরুত্ব ও জরুরি মনোযোগ।’

ইউরোপীয় সরবরাহ শৃঙ্খলে যুক্তরাজ্যের শক্তিশালী ভূমিকা, প্রতিরক্ষা ক্রয়ে দেশীয় প্রতিষ্ঠানের বেশি অংশগ্রহণ এবং নতুন অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি গঠনেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বাণিজ্যমন্ত্রী ক্রিস ব্রায়ান্ট বলছিলেন, প্রতিবেদনে যথার্থভাবেই বলা হয়েছে, ‘মুক্ত ও ন্যায্য বাণিজ্য যুক্তরাজ্যের সমৃদ্ধির জন্য অপরিহার্য।’

তার ভাষ্য, ইতোমধ্যে শিল্পকৌশলে গুরুত্বপূর্ণ খাত শনাক্ত, সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করা এবং কূটনীতি ব্যর্থ হলে ‘শেষ অবলম্বন হিসেবে’ ব্যবহারের মতো সরঞ্জাম বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার।

তবে মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সবচেয়ে বড় একক বাণিজ্য অংশীদার; ব্রিটেনের বৈশ্বিক বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ যুক্তরাষ্ট্রের সঙ্গে। পাশাপাশি মার্কিন কোম্পানিগুলোর যুক্তরাজ্যে বিনিয়োগ ৬৪০ বিলিয়ন পাউন্ডের বেশি।

    শেয়ার করুন:
    Advertisement
    পারমাণবিক বিদ্যুতের নতুন দিগন্তে বাংলাদেশ

    পারমাণবিক বিদ্যুতের নতুন দিগন্তে বাংলাদেশ

    ২৭ এপ্রিল ২০২৬, ২৩:৪৯

    বাঁচা-মরার লড়াই : ক্ষমতা নিয়ে ব্রিটিশ সংসদে তদন্ত ভোটের মুখে স্টারমার

    বাঁচা-মরার লড়াই : ক্ষমতা নিয়ে ব্রিটিশ সংসদে তদন্ত ভোটের মুখে স্টারমার

    ২৭ এপ্রিল ২০২৬, ২৩:৪১

    তিনি এই অঞ্চলের একটা চিত্রভাষা উপহার দিয়েছেন: আমিরুল রাজিব

    তিনি এই অঞ্চলের একটা চিত্রভাষা উপহার দিয়েছেন: আমিরুল রাজিব

    ২৭ এপ্রিল ২০২৬, ১৬:১১

    আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে ‘পাকিস্তানের হামলা’, নিহত ৪

    আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে ‘পাকিস্তানের হামলা’, নিহত ৪

    ২৭ এপ্রিল ২০২৬, ২২:৫৭

    চার সড়কে হকার বসানোর এন্তেজাম

    চার সড়কে হকার বসানোর এন্তেজাম

    ২৭ এপ্রিল ২০২৬, ২২:০২

    ট্রাম্পের শুল্ক হুমকি ঠেকাতে ‘ট্রেড বাজুকা’ চায় ব্রিটিশ ব্যবসায়ীরা

    ট্রাম্পের শুল্ক হুমকি ঠেকাতে ‘ট্রেড বাজুকা’ চায় ব্রিটিশ ব্যবসায়ীরা

    ২৮ এপ্রিল ২০২৬, ০০:২০

    স্বল্প বৃষ্টিতেই চট্টগ্রামের কয়েক স্থানে দিনভর হাঁটুপানি

    স্বল্প বৃষ্টিতেই চট্টগ্রামের কয়েক স্থানে দিনভর হাঁটুপানি

    ২৭ এপ্রিল ২০২৬, ২২:৪৫

    আদানির বন্ধ ইউনিট চালু, বাড়ল বিদ্যুৎ সরবরাহ

    আদানির বন্ধ ইউনিট চালু, বাড়ল বিদ্যুৎ সরবরাহ

    ২৭ এপ্রিল ২০২৬, ২৩:১৫

    আওয়ামী লীগপন্থী পোস্ট, বাউফলে ছাত্রদল নেতাকে শোকজ

    আওয়ামী লীগপন্থী পোস্ট, বাউফলে ছাত্রদল নেতাকে শোকজ

    ২৮ এপ্রিল ২০২৬, ০০:০৭

    বিকিরণের মধ্যেও কীভাবে টিকে আছে বন্যপ্রাণী?

    বিকিরণের মধ্যেও কীভাবে টিকে আছে বন্যপ্রাণী?

    ২৭ এপ্রিল ২০২৬, ১৭:১৮

    বজ্রপাতে আজও থামল ৮ প্রাণ, দুদিনে বেড়ে ২২

    বজ্রপাতে আজও থামল ৮ প্রাণ, দুদিনে বেড়ে ২২

    ২৭ এপ্রিল ২০২৬, ২১:০০

    ঋণের বোঝা মাথায় নিয়ে কমনওয়েলথ গেমস আয়োজনের পথে ভারত

    ঋণের বোঝা মাথায় নিয়ে কমনওয়েলথ গেমস আয়োজনের পথে ভারত

    ২৭ এপ্রিল ২০২৬, ২৩:০৬

    নুসরাতের মনোনয়নপত্র নিচ্ছে ইসি

    নুসরাতের মনোনয়নপত্র নিচ্ছে ইসি

    ২৮ এপ্রিল ২০২৬, ০০:৩১

    মব নয়, সুপরিকল্পিত খুনের কারখানা

    মব নয়, সুপরিকল্পিত খুনের কারখানা

    ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩০

    গরমে ত্বক ভালো রাখার স্মার্ট উপায়

    গরমে ত্বক ভালো রাখার স্মার্ট উপায়

    ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৯

    advertiseadvertise