Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

তিন রাতের হলিডে প্যাকেজে ভারতীয়দের ফ্রি ভিসা দেবে আবুধাবি

এসএম শাফায়েত, দুবাই থেকে
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:১৩
তিন রাতের হলিডে প্যাকেজে ভারতীয়দের ফ্রি ভিসা দেবে আবুধাবি

ভারতীয় পর্যটকদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে আবুধাবি। ছবি; সংগৃহীত

আবুধাবি ভ্রমণে ভারতীয় পর্যটকদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ। তিন রাতের হলিডে প্যাকেজ বুক করলে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে ভারতীয় পর্যটকদের ইউএই প্রবেশ ভিসার পুরো খরচ বহন করবে আবুধাবি ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজম (ডিসিটি)।

ডিসিটি জানিয়েছে, ১ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচি চলবে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত। তিন মাসের পরীক্ষামূলক এ কর্মসূচির আওতায় সুবিধাটি নিতে পারবেন সর্বোচ্চ ২০ হাজার ভারতীয় পর্যটক।

পর্যটন কর্তৃপক্ষ বলছে, এই সুবিধা পেতে ভ্রমণকারীকে হতে হবে ভারতীয় পাসপোর্টধারী এবং যাত্রা করতে হবে ভারত থেকে আবুধাবির উদ্দেশ্যে। পাশাপাশি অনুমোদিত ট্রাভেল পার্টনার বা অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুক করতে হবে হলিডে প্যাকেজ। একই সঙ্গে এ প্যাকেজের আওতায় আবুধাবির কোনো হোটেলে থাকতে হবে অন্তত তিন রাত। পাশাপাশি থাকতে হবে ভারত থেকে আবুধাবি এবং আবুধাবি থেকে ভারতে ফেরার রিটার্ন ফ্লাইটের টিকিট।

এই নির্ধারিত শর্তগুলো পূরণ করলেই ভিসার জন্য দিতে হবে না আলাদা কোনো ফি। ভিসার পুরো খরচ বহন করবে ডিসিটি আবুধাবি। তবে পর্যটকরা সরাসরি নিজেরা আবেদন করলে পাবেন না এই সুবিধা। ভিসার আবেদন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কর্মসূচিতে অংশ নেওয়া ট্রাভেল পার্টনার বা অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে।

আরও পড়ুন

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭৭

১১ আগস্ট ২০২৬

ট্রাভেল পার্টনারদের জন্য ভিসা প্রক্রিয়ায় রাখা হয়েছে দুটি ব্যবস্থা। চাইলে ডিসিটির নির্ধারিত ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির (ডিএমসি) মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন তারা। এ ক্ষেত্রে ভিসার খরচ সরাসরি বহন করবে পর্যটন কর্তৃপক্ষ।

অন্যদিকে, ট্রাভেল পার্টনাররা চাইলে নিজেদের পছন্দের ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির মাধ্যমেও সম্পন্ন করতে পারবেন ভিসা প্রক্রিয়া। এ ক্ষেত্রে প্রতিটি ইস্যু করা ভিসার বিপরীতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২৮৫ দিরহাম করে ফেরত দেবে ডিসিটি।

পর্যটন কর্তৃপক্ষ আরও জানায়, ভারত তাদের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন বাজার। ভারতীয় পর্যটকদের ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ করা এবং আবুধাবিকে তাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।

কর্তৃপক্ষের আশা, ভিসা ফি মওকুফের এই সুবিধার কারণে আরও বেশি ভারতীয় পর্যটক আগ্রহী হবেন আবুধাবি ভ্রমণে। একই সঙ্গে হোটেল, বিনোদন, সংস্কৃতি ও পর্যটনসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতেও পড়বে ইতিবাচক প্রভাব।

আবুধাবিভারতীয় পর্যটকভিসা ফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের