একটি নির্ভেজাল কৌতুক
সাত বছরের সোহান তাকিয়ে আছে চিড়িয়াখানার খাঁচার দিকে। খাঁচায় দুটো গাধা— মা গাধা আর সন্তান গাধা। সেকেন্ড পাঁচেক ও দুটোকে দেখার পর পাশে দাঁড়ানো সে তার বাবাকে জিজ্ঞেস করল, ‘বাবা, গাধারা কি বিয়ে করে?’
‘করে বাবা, করে।’ কিছুটা বিষাদ গলায় সোহানের আঙুলটা ছেড়ে দিয়ে বাবা বললেন, ‘গাধারাই বিয়ে করে।’
বাবা কাকে বলে
বিয়ে করলেই একজন পুরুষ বাবা হন একদিন।
আর অধিকাংশ বাবার প্রথম চাওয়া থাকে— তার সন্তানটা যেন তার মতো হয়। তাহলে প্রথমেই যে প্রশ্নটা মনে জাগে— চেঙ্গিস খাঁ কি চেয়েছিলেন তার সন...