রাষ্ট্রপ্রধানের পদ থেকে পদত্যাগ করে রাষ্ট্রের দায়িত্ব চুকিয়েছেন মো. সাহাবুদ্দিন। কিন্তু এখানেই সব শেষ হয়ে যায়নি; তৈরি হয়েছে নতুন বিতর্ক। তার বিরুদ্ধে মামলা, অনুসন্ধান, অভিযোগ তদন্ত ও বিচারের মুখোমুখি করা নিয়ে চলছে যুক্তি-পাল্টা যুক্তি। কারণ, তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে দমনপীড়নে মৌন সমর্থন ও ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকার ত্রুটিপূর্ণ ঋণ অনুমোদনের অভিযোগ তুলেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল। তারা সদ্য সাবেক এই রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি জানানোর পর সরকারের ম...