আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, তা নিয়ে নির্দিষ্ট কিছু জানাননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কখন কোথায় যাবেন এটা একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত।আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংকালে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চান। প্রতিমন্ত্রী মন্তব্য করেন, ‘সেটা সময়ই বলে দেবে, এখন বলতে পারছি না।’
আরও পড়ুন...