নারী ও শিশু নির্যাতন, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ঘটনায় সরকারের দৃশ্যমান জবাবদিহিতা এবং নারী, শিশু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘হত্যা, নিখোঁজ ও সহিংসতার বিষয়ে সরকারের জবাবদিহিতা দৃশ্যমান করো; শিশু, নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করো’ প্রতিপাদ্যে এ মানববন্ধন করে সামাজিক প্রতিরোধ কমিটি। এতে বিভিন্ন নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, নাগরিক সমাজের সদস্য ও সাংবাদিকসহ...