হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের পুরো দায়িত্ব চায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে সরকারের পরিকল্পনা অনুযায়ী, টার্মিনালটির আন্তর্জাতিক এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ করবে বিমান, বাকি অংশের দায়িত্ব দেওয়া হবে জাপানি একটি প্রতিষ্ঠানকে। এই সীমা পুনর্বিবেচনার দাবি জানিয়ে গত ৫ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ৯টি যুক্তি তুলে ধরেছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।
বিমানের দাবি, কার্যক্রম শুরুর আগেই সক্ষমতা ৫০ শতাংশে সীমা...