কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। তারা হলেন- সাবেক সার্জেন্ট মো. জাহিদুজ্জামান ও সাবেক সৈনিক মো. শাহীন আলম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা (ইন্টারপোল) পৃথকভাবে তাদের বিরুদ্ধে এ নোটিশ জারি করে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, তনু হত্যাকাণ্ডের পর মামলার তদন্তের একপর্যায়ে জাহিদুজ্জামান ও শাহীন আলমের ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন দেখা দেয়। তাদের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজ...