কক্সবাজারের টেকনাফে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বুধবার রাত ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার ঘটনা এটি। নিহত নাজির হোসেন (৪৭) ওই এলাকার ফজল আহমদের ছেলে। টেকনাফ পৌর শহরের স্টেশন বাজার কমিটির নৈশপ্রহরী ছিলেন তিনি। আহতরা হলেন মো. সালাম, জাহাঙ্গীর আলম, নবী হোসেন, খোরশেদ আলম ও আলমগীর।প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন পল্লানপাড়া এলাকার একটি দোকানে কয়েকজনকে তর্ক করতে দেখেন তারা। একপর্যায়ে কিরিছ ও ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটে। আহতদের উপজেলা...