Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কক্সবাজার

বাসায় ঢুকে নারীকে ছুরির আঘাতে হত্যা, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুন ২০২৬, ১৬:৪২
বাসায় ঢুকে নারীকে ছুরির আঘাতে হত্যা, আটক ৩

নিজ ঘরে ছুরিকাঘাতে নিহত সানজিদা আক্তার রেশমি। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের টেকপাড়ায় নিজ ঘরে ছুরির আঘাতে নিহত হয়েছেন সানজিদা আক্তার রেশমি (৩৫) নামে এক নারী। ঘটনার পরপরই তিন নারীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে একজনের নাম ইয়াসমিন। অন্য দুজনের পরিচয় নিশ্চিত করা হয়নি।

হামলার ঘটনাটি গতকাল মঙ্গলবার রাত ১০টার। হাসপাতালে আজ বুধবার ভোরে মারা যান সানজিদা। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নিশ্চিত করেছেন এ ঘটনা।

নিহতের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায়। ছেলে সাব্বিরকে (১২) নিয়ে থাকতেন কক্সবাজার শহরের টেকপাড়ায় ভাড়া বাসায়। ঠিকাদার ইমন কন্ট্রাক্টরের প্রাক্তন স্ত্রী তিনি— স্থানীয়দের বরাতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

সানজিদার প্রতিবেশী মো. সোহাগের বর্ণনা, মঙ্গলবার রাতে সাব্বিরের চিৎকার-চেঁচামেচি শুনে তিনিসহ কয়েকজন ওই বাড়িতে যান। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সানজিদাকে। সেখানে থাকা তিন নারীকে আটকে রেখে খবর দেন পুলিশে।

সাব্বিরের ভাষ্য, ঘটনার রাতে বাসায় দুজন পুরুষ আসেন। তাদের একজন এলাকার এক দোকানের মালিক শফিউল আলম সওদাগর। আরেকজনকে চেনে না সে। কিছুক্ষণ পর তিনজন নারী বাসায় এসে তার মা সানজিদার সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে ছুরির আঘাত করা হয় মাকে।

গুরুতর আহত অবস্থায় সানজিদাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, আটক ইয়াসমিন শফিউল আলমের স্ত্রী। শফিউল টেকপাড়ার একটি মুদি দোকানের মালিক। ওই দোকান থেকে নিয়মিত বাজার করতেন সানজিদা।

স্থানীয়দের অভিযোগ, শফিউলের সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্কে ছিলেন সানজিদা। এ খবর জানার পর গতরাতে দুজন নারীকে নিয়ে তার বাড়িতে যান ইয়াসমিন। সেখানে তর্কের জেরে ছুরি মেরে হত্যা করা হয় সানজিদাকে।

নিহতের প্রাক্তন স্বামী ইমন কন্ট্রাক্টর বললেন, ‘আমি আগে কিছুই জানতাম না। খবর শুনে হাসপাতালে গিয়ে সানজিদাকে বাঁচানোর চেষ্টা করেছি। আমাদের একটি সন্তান আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার বলেছেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্তে কাজ চলছে।’

ওসি শেখ মোহাম্মদ আলীর ধারণা, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতার জেরে এই হত্যাকাণ্ড। তদন্তের পর জানানো হবে বিস্তারিত।

কক্সবাজারহামলাছুরিকাঘাতে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise