দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থ হচ্ছে
বলেই দাবি করে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তার ধারাবাহিকতায়
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরে যাওয়ার পথ ঠিক
করার আহ্বান জানালেন।
আজ শনিবার সকালে ঢাকার মানিক মিয়া
অ্যাভিনিউতে ১১-দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে এনিয়ে কথা বলেন
নাহিদ।
তিনি বলছিলেন, ‘তারেক রহমানকে নির্ধারণ
করতে হবে, তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন। তিনি কি হেলিকপ্টারে করে দেশ থেকে
পালিয়ে যাবেন, নাকি সম্মানের সাথে পদত্যাগ করবেন।’
এই...