Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জোটে না থাকার ইঙ্গিত

সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে থাকছে না খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৯:১৬
সিলেটে ১১ দলীয় জোটের সমাবেশে থাকছে না খেলাফত মজলিস

ছবি: আগামীর সময়

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোটের কার্যক্রমে খেলাফত মজলিসের ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দলটি আগামী শনিবার সিলেটে অনুষ্ঠিতব্য জোটের বিভাগীয় সমাবেশে অংশ নিচ্ছে না। একই দিনে কেন্দ্রীয় শূরা বৈঠকে জোটে দলটির অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা।

আজ বৃহস্পতিবার বিকালে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নগরীর রেজিস্ট্রারি মাঠে আয়োজিত সমাবেশ শেষে সংবাদ সম্মেলন করেছেন খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ। তিনি বলেছেন, কেন্দ্রীয় শূরা সদস্যদের বৈঠকে ১১ দলীয় জোটের বিষয়ে দলীয় অবস্থান পর্যালোচনা করা হবে। বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হওয়ায় দলের কেন্দ্রীয় নেতারা সেদিন সিলেটের সমাবেশে থাকতে পারবেন না।

আগামী ২৬ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে দলের আমির শফিকুর রহমান উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বিভাগীয় পর্যায়ের ধারাবাহিক কর্মসূচির সমাপনী আয়োজন হবে সিলেটে। এ সমাবেশ থেকেই দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচির ঘোষণা আসতে পারে।

সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সমাবেশে ব্যাপক জনসমাগমের আশা করছেন তারা।

এর আগে একই দিন রেজিস্ট্রারি মাঠে খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় শূরা সদস্য ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ।

খেলাফত মজলিস১১ দলীয় জোটসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise