হোর্হে মেসির মনে তখন কী ছিল? স্বপ্ন
নাকি ভয়? ছেলেকে বড় ফুটবলার বানানোর স্বপ্ন নাকি ছেলের হরমোন চিকিৎসা নিয়ে ভয়?
ছেলে অসুস্থ, ব্যয়বহুল তার চিকিৎসা।
এমন অবস্থায় কোনো বাবার পক্ষে বড় স্বপ্ন দেখা সম্ভব নয়। আগে তার চিকিৎসা, তারপর ছেলে
যা হওয়ার হবে। তবে হোর্হে মেসি একটু অন্যভাবেই যেন ভেবেছিলেন। ছেলের পায়ে ফুটবল
প্রতিভার ঝলক দেখে কেউ যদি তার হরমোন চিকিৎসার ভার নেয়। তার এই ভাবনাতেই ফুটবল
শিল্পী মেসির জাদুকরী গল্পের শুরু। আর এই গল্পের প্রথম নায়ক লিওনেল মেসি নন; তার
বাবা হোর্হে মেসি। ...