ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বন্দরনগরী মোকায় সৌদি আরবের বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন।ইয়েমেনভিত্তিক হুতি ঘনিষ্ঠ সাবা নিউজ এজেন্সি মঙ্গলবার জানিয়েছে, সোমবার গভীর রাতে সৌদি যুদ্ধবিমান মোকায় হামলা চালিয়েছে।নিহত ও আহত সবাই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে দুই শিশু ও একজন নারী রয়েছেন।সৌদি আরব ৮ সেপ্টেম্বর ইয়েমেনে বিমান অভিযান শুরু করে।ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর নেতারা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে সৌদি বিমান হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হুতিদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও বিভিন্ন স...