সৌদিতে হুতি হামলায় বাংলাদেশের নিন্দা

গ্রাফিকস: আগামীর সময়
সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি টাওয়ার লক্ষ্য করে হুতিদের চালানো সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিবৃতিতি এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতি বলা হয়, বাংলাদেশ বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর ওপর এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য বলে মনে করে। এটিকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে গণ্য করে। এ ধরনের কর্মকাণ্ড উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকে ব্যাহত করে।
বাংলাদেশ সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করছে। পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, তা রোধ করতে বাংলাদেশ এ ধরনের বৈরী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছে।



