দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ শিশু মারা গেছে। মারা যাওয়া শিশুরা সিলেট, হবিগঞ্জে এবং ঢাকার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ৫৯ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৬১ শিশু মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৩৫ শিশু। এ ছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৩, বরিশালে ৪৮, ময়মনসিংহে ৭৪, খু...