চট্টগ্রামের সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ছাত্রশক্তির নেতারা হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন। বলেছেন, সাধারণ শিক্ষার্থীর নামে ‘গুপ্ত শিবিরের’ সন্ত্রাসীরা অতর্কিতে হামলা করেছে।তবে ছাত্রশিবিরের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ও মহসিন কলেজ কর্তৃপক্ষ কলেজ ক্যাম্পাসে শিবির ও ছাত্রশক্তির মধ্যে ‘হট্টগোল’ হয়েছে বলে জানিয়েছে।আজ মঙ্গলবার দুপুরে মহসিন কলেজের অধ্যক্ষ সাহারা ফারিনের সঙ্...